রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

শ্যালিকাদের খুশি করতে কত টাকা দিয়েছিলেন রণবীর?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

২০১৮ সালে আলিয়ার সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন রণবীর। অবশেষে ২০২২ সালের এপ্রিল মাসে মুম্বাইয়ে বিয়ের পর্ব সারেন রণবীর-আলিয়া। পরিণতি পায় তাদের পাঁচ বছরের প্রেম সম্পর্ক।

তবে বিয়েটা সেরেছিলেন একেবারে ঘরোয়াভাবে। ‘ডেস্টিনেশন ওয়েডিং’ নয়, বরং যে ফ্ল্যাটে তারা একত্রবাস শুরু করেছিলেন, সেখানেই সাত পাক ঘোরেন তারা। নিমন্ত্রিত ছিলেন হাতেগোনা কয়েকজন। রণবীরের তরফে কাপুর পরিবার। আলিয়ার তরফে তার বাবা-মা ও দুই দিদি। এ ছাড়া ছিলেন আলিয়ার পাঁচ ঘনিষ্ঠ বান্ধবী। 

বাড়িতে হলেও যথাযথ আচার মেনেই হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান। গায়েহলুদ, মেহেন্দি, সিঁদুরদান ও জুতা চুরি—বাদ যায়নি কিছুই। আর সেখানেই শ্যালিকাদের আবদার রাখতে গ্যাঁটের কড়ি কত খরচ হয় রণবীরের?

আরো পড়ুন: ‌‘ও আমার প্রাণ, আমার আত্মা’, কার কথা বললেন ঐশ্বরিয়া?

সম্প্রতি মা ও দিদিকে সঙ্গে নিয়ে কপিল শর্মার নতুন শোয়ে নিজের বিয়ের এই গোপন কথা ফাঁস করেন অভিনেতা। আসলে রণবীর-আলিয়ার বিয়ের আয়োজনে তেমন রোশনাই না থাকায় বেশ কিছু উড়ো প্রশ্নও ভেসে বেড়িয়েছিল সেই সময়। সেগুলোর মধ্যে একটি হলো—রণবীর তার শ্যালিকাদের জুতা চুরি বাবদ কয়েক কোটি টাকা দিয়েছিলেন? তবে সেটি একেবারেই সত্যি নয় বলেই জানান অভিনেতার মা নীতু কাপুর।

মায়ের কথা রেশ ধরেই রণবীর বলেন, ‘আলিয়ার বান্ধবীরা বেশ কয়েক লাখ টাকা চেয়েছিল, শেষে কয়েক হাজার দিয়ে ঠেকিয়েছি।’

 এসি/ আই.কে.জে

রণবীর শ্যালিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250