বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৫শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ রোববার (২৫শে মে) বিকেলে ৫টা থেকে আধা ঘণ্টার মতো এ বৈঠক হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বিকেল ৫টার কিছু সময় আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করেন তিনি। সাক্ষাৎ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে প্রধান বিচারপতি যমুনা থেকে বের হন।

গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপি, জামায়াত ও এনসিপি। রাজনৈতিক সংকট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ধারাবাহিক বৈঠক চলছে। আজ প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সর্বদলীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, আজ বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের ২০ জন নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। দুই দফায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

আজ বিকেল ৫টা ও ৬টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বিভিন্ন রাজনৈতিক দলের যেসব নেতা, তারা হলেন- কর্নেল (অব.) অলি আহমেদ, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জুনায়েদ সাকী, হাসনাত কাইয়ুম, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া ও টিপু বিশ্বাস প্রমুখ।

এইচ.এস/



প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250