রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যোগ দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও *** ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার ‘শর্তে’ রাজি না হলে তারেক সরকারকে ‘একঘরে’ করবে ভারত! *** সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী *** ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের *** বাংলাদেশ দলকে মুশফিকের বিদায় *** আওয়ামী লীগের চাপে কঠোর অবস্থান থেকে সরে আলোচনার টেবিলে ফিরবে তারেক সরকার, বিশ্লেষকদের অভিমত *** কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী *** কারাফটকে নেওয়া হলো তুর্যের মরদেহ, শেষবারের মতো দেখা পেলেন কারাবন্দি মা *** রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়: প্রধানমন্ত্রী

শুটিং ফ্লোর নিজ হাতে পরিষ্কারও করেছেন শাহরুখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডের পরিচালক ফারুক কবীর। তার যাত্রার শুরু হয়েছিল ২০০০ সাল মুক্তি পাওয়া ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’ সিনেমা দিয়ে। এতে অভিনয় করেন শাহরুখ খান ও জুহি চাওলা। তখন কবীর ছিলেন সহকারী পরিচালক। সম্প্রতি স্মৃতিচারণ করতে গিয়ে শাহরুখ খানের অক্লান্ত পরিশ্রমের কিছু অজানা গল্প শেয়ার করেছেন এই নির্মাতা। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

দ্য লালনতপকে দেওয়া সাক্ষাৎকারে ফারুক কবীর বলেন, ‘যিনি শাহরুখের সঙ্গে কাজ করেন, প্রথমে লজ্জা পান। কারণ, শাহরুখ এত বেশি পরিশ্রম করে, অন্যদের তুলনায় কম মনে হয়। তিনি সেটে একবার এলে পুরোপুরি উপস্থিত থাকেন। মনোযোগ হারান না। সহ-অভিনেতা বা পরিচালক- সবার সঙ্গেই মিশে যান। এমনকি যদি কোনো জুনিয়র শিল্পী ব্যাকগ্রাউন্ডে ভুলও করে, তিনি ভালোবাসা দিয়ে নিজে গিয়ে ঠিক করে দেন। কাউকে ধমক দেন না, রাগ দেখান না।’

তিনি আরও বলেন, ‘এত বড় তারকা হয়েও শাহরুখের মধ্যে যে বিনয়, সেটাই সবচেয়ে বড় শিক্ষা।’

এরপর কবীর বলেন, “জনপ্রিয় গান ‘আই অ্যাম দ্য বেস্ট’–এর শুটিং চলাকালে দুপুরের খাবারের বিরতি বলছিল। খাবার খেয়ে অনুশীলনের জন্য আগেভাগেই সেটে চলে আসেন শাহরুখ। সেখানে একটি শটের জন্য হাঁটু গেড়ে স্লাইড করতে হতো তাকে। কিন্তু ফ্লোর মসৃণ না থাকায় তা সম্ভব হচ্ছিল না। তখন শাহরুখ প্রোডাকশন বিভাগ থেকে একটি বালতি ও মগ নেন। সিগারেট খেতে খেতে তিনি এসে নিজেই মেঝে মোছা শুরু করেন। তখন সেটে মাত্র তিন-চারজন উপস্থিত ছিলেন। বাকিরা খাবার খাচ্ছিলেন বা ঘুমাচ্ছিলেন। তখন আমি ছুটে গিয়ে আরেকটি মগ হাতে নিয়ে শাহরুখের সঙ্গে মেঝে মোছা শুরু করি।’

তিনি বলেন, ‘কলাকুশরীদের জন্য অপেক্ষা না করে নিজেই অনুশীলন শুরু করে দেন। যখন অন্যরা ফিরে আসে, তখন শাহরুখ প্রস্তুত ছিল শটের জন্য।’

‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’ ছিল শাহরুখের প্রযোজক হিসেবে অভিষেক। এটি নির্মিত হয়েছিল তার ও জুহি চাওলার প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থা ড্রিমজ আনলিমিটেড–এর ব্যানারে। যদিও ছবিটি বক্স অফিসে সফল হয়নি, তবে সংস্থাটি পরবর্তীতে ‘অশোকা’ (২০০১) এবং ‘চালতে চালতে’ (২০০৩) প্রযোজনা করে।

জে.এস/

শাহরুখ খান বলিউড অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যোগ দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও

🕒 প্রকাশ: ০১:১৭ পূর্বাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:১৭ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ফেরার ‘শর্তে’ রাজি না হলে তারেক সরকারকে ‘একঘরে’ করবে ভারত!

🕒 প্রকাশ: ১১:০৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:২৬ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের

🕒 প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250