রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি *** ফারজানা রূপা ও শাকিল আহমেদকে মুক্তির আহ্বান জাতিসংঘের *** নেত্রকোনায় সাবেক এমপিরসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ *** চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন *** পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ *** প্যারোল পেলেন না মা, মৃত সন্তান জেলগেটে! *** বিভিন্ন স্থানে আগুন, পেট্রলবোমা, সারা দেশে আরও গ্রেপ্তার ৩৮৬ *** আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যোগ দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও *** ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার ‘শর্তে’ রাজি না হলে তারেক সরকারকে ‘একঘরে’ করবে ভারত!

বৃষ্টি নিয়ে ফাহমিদা নবীর নতুন গান ‘মেঘলা আকাশ’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বৃষ্টি নিয়ে গান গাইলেন ফাহমিদা নবী। শিরোনাম ‘মেঘলা আকাশ’। ‘মেঘলা আকাশ ভেঙে পড়ে আমার জানালায়, সময়গুলো থমকে যেন যায়’—এমন কথায় গানটি লিখেছেন আব্দুল ও সোহানা দম্পতি। সুর ও সংগীত আয়োজনের পাশাপাশি ফাহমিদা নবীর সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন আব্দুল ।

নতুন এ গান নিয়ে ফাহমিদা নবী জানান, আগামী মাসের শুরুতে সিলেটে গানটির ভিডিওর শুটিং করা হবে। এরপর ইউটিউবে প্রকাশ করা হবে ভিডিওসহ গানটি।

ফাহমিদা নবী বলেন, ‘এর আগেও আমি বৃষ্টি নিয়ে গান গেয়েছি। কিন্তু আব্দুল ও সোহানার লেখা গানটি এত বেশি ভালো লেগেছে, যা ভাষায় প্রকাশের নয়। গানের কথা ও সুরের এত চমৎকার মেলবন্ধন আগে আমার কোনো বৃষ্টির গানে পাইনি। গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী ও উচ্ছ্বসিত।’

ফাহমিদা নবীর কণ্ঠে সর্বশেষ প্রকাশিত হয়েছে ‘বন্ধু হারিয়ে গেল’ শিরোনামের গানটি। এ গানের সুর করেছিলেন প্রয়াত বর্ণ চক্রবর্ত্তী। নিজের সুর করা নতুন গান নিয়েও কাজ করছেন ফাহমিদা নবী। শিগগির গানগুলো একে একে প্রকাশ করবেন ইউটিউবে।

জে.এস/

সংগীতশিল্পী ফাহমিদা নবী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250