বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

জামায়াত এমপির মেয়ের মারধরের অভিযোগে বাড়ি ভাঙচুর, অবরোধ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

যশোরে জামায়াতের এমপি গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে শিশু নির্যাতন এবং এক নারী অভিভাবককে মেরে আহত করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও এবং ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। আজ মঙ্গলবার শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, এমপির মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যা সোমবার স্থানীয় আল-মাদরাসাতুল শারইয়্যাহ-এর কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেন। এ ঘটনার জেরে মঙ্গলবার সকালে আবারও শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় রোকসানা বেগম নামে এক অভিভাবককে তালা দিয়ে মাথায় আঘাত করা হয়।

পরে বিক্ষুব্ধ এলাকাবাসী এমপি গোলাম রসুলের বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং ইট-পাটকেল নিক্ষেপ করলে বাড়ির কয়েকটি জানালার গ্লাস ভেঙে যায়।

এ সময় যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। ফলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। একই সঙ্গে তারা এমপি গোলাম রসুল ও তাঁর মেয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ারও দাবি জানান।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে যশোর-৪ আসনের সাংসদ ও জেলা জামায়াতের আমির গোলাম রসুল দাবি করেন, তার মেয়ে অনন্যা মানসিক ভারসাম্যহীন। বেশ কিছুদিন ধরে সে এলোমেলো আচরণ করছে। তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য লাইভে ক্ষমা প্রার্থনা করেন এই সাংসদ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জামায়াত এমপির মেয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250