বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১০ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

রান তাড়ায় নেমে ১৫ রানেই ৫ উইকেট হারায় পাকিস্তান। ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে স্কোর বোর্ডে বাংলাদেশের জমা করা ১৩৩ রান তখন পাহাড়। টি-২০তে পাকিস্তানকে সর্বনিম্ন (৭৪) রানে অলআউটের সম্ভাবনা। সেখান থেকে একজন ফাহিম আশরাফ ম্যাচটা বেরই করে নিচ্ছিলেন। শেষ পর্যন্ত ওই শঙ্কা কাটিয়ে ৮ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছেন লাল-সবুজের প্রতিনিধিরা।

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়ে শুরু করা ম্যাচে একাদশে দুই পরিবর্তন আনে বাংলাদেশ। তানজিদ তামিমকে বিশ্রাম দিয়ে ওপেনিংয়ে খেলানো হয় নাঈম শেখকে। শ্রীলঙ্কায় তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে জাকের আলী না থাকায় চারে ব্যাটিং করে ত্রিশ ছাড়ানো রান করেছিলেন তিনি। এবার নিয়মিত ব্যাটিং অর্ডার ওপেনিংয়ে ফিরে ব্যর্থ হন (৩)।

রান পাননি অধিনায়ক লিটন দাসও (৮)। পরেই শূন্য করে রান আউট হন তাওহীদ হৃদয়। ২৫ রানে তিন উইকেট হারানো দলকে ভরসা দিতে পারেননি ওপেনার ইমনও। তিনি ফিরে যান ১৪ বলে একটি করে চার ও ছক্কায় ১৩ রান করে। সেখান থেকে দলের হাল ধরেন জাকের আলী ও শেখ মেহেদি। তারা ৫৩ রানের জুটি গড়েন।

মেহেদি ফিরে যান ২৫ বলে ৩৩ রানের ইনিংস খেলে। তার ব্যাট থেকে দুটি করে চার ও ছক্কা আসে। পরেই শামীম পাটোয়ারি (১) প্লেড অন হলে ভালো রানের আশায় ধাক্কা খান স্বাগতিকরা। তবে জাকের কিছুটা ওই ক্ষতি পূরণ করে দেন। তিনি ইনিংসের শেষ বলে ক্যাচ হওয়ার আগে ৪৮ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। তার ইনিংসে ছক্কা ছিল পাঁচটি। চার মেরেছেন একটি। এছাড়া তানজিম ৭ ও রিশাদ হোসেন ৮ রান যোগ করেন।

জবাবে নেমে পাকিস্তান প্রথম ওভারে ওপেনার সাঈম আইয়ূবকে হারায়। তিনি ১ রান যোগ করে রান আউট হন। দ্বিতীয় ওভারে পরপর ফখর জামান (৮) ও মোহাম্মদ হারিসকে (০) তুলে নেন শরিফুল ইসলাম। এরপর পঞ্চম ওভারে পরপর হাসান নওয়াজ ও মোহাম্মদ নওয়াজকে রানের খাতা খোলার আগে সাজঘরে পাঠান তানজিম সাকিব। ওই ধাক্কা সামলে ওঠার আগে ৪৭ রানে ৭ উইকেট শেষ হয়ে যায় পাকিস্তানের। ব্যর্থ হন অধিনায়ক সালমান আলী আঘা (৮) ও অলরাউন্ডার খুশদিল শাহ (১৩)।

সেখান থেকে একার লড়াই চালিয়ে যান পাকিস্তানের পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ। তিনি প্রথমে পেসার আব্বাস আফ্রিদিকে নিয়ে ৪১ রানের জুটি গড়েন। আব্বাস ১৩ বলে ১৯ রান যোগ করেন। ফাহিম ১৯তম ওভারের শেষ বলে ৩২ বলে ৫১ রানের ইনিংস খেলে রিশাদের বলে বোল্ড হন।

তার ব্যাট থেকে চারটি করে চার ও ছক্কা আসে। শেষ ওভারে জয়ের জন্য ১৩ রান দরকার ছিল পাকিস্তানের। প্রথম বলে মুস্তাফিজ চার খেয়ে ভক্তদের মনে ভয় ধরান। পরের বলে উইকেট নিয়ে জয় এনে দেন তিনি। ম্যাচ সেরা হয়েছেন জাকের।

বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টি টি-২০ সিরিজ পাকিস্তান ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250