মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের ভেতরে ‘নতুন দেশ’, ন্যাটোকে চ্যালেঞ্জ করা কে এই ‘সুলতান’ *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের সপ্তাহব্যাপী কর্মসূচি *** ‘লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে ভোটের তারিখ নিয়ে আসেন ড. ইউনূস’ *** আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী *** বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, লালবাগের মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে: ডিবি *** নির্মূলের লক্ষ্যের বছরেই হামের প্রাদুর্ভাব *** সরকারি দলের সংসদীয় সভা বিকেলে *** অসংক্রামক রোগে মৃত্যু বেশি, থেমে নেই সংক্রামক রোগও *** দেশে হঠাৎ কেন হামের প্রাদুর্ভাব *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন আজ

রেখা নিজেকে সোনাক্ষীর মা দাবি করলেন!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১২ অপরাহ্ন, ১২ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিখ্যাত অভিনেত্রী রেখা সম্প্রতি এক অনুষ্ঠানে সোনাক্ষীর অভিনয়ের প্রশংসা করে নিজেকে সোনাক্ষীর দ্বিতীয় মা বলে অভিহিত করেছেন। সোনাক্ষীর মাকে রেখা বলেন, ও আমার মেয়ে, আপনার মেয়ে নয়।

জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা সর্বশেষ সিনেমা ডাবল এক্সএলের পর ওয়েব সিরিজ 'হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার' এ ফরিদান ও তার মা রেহানার দ্বৈত চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন।

পিঙ্কভিলায় এক সাক্ষাৎকারে সোনাক্ষী জানান, 'হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার'- এর প্রিমিয়ারের সময় রেখা তার কাজের প্রশংসা করেছিলেন। এমনকি রেখা নিজেকে তার দ্বিতীয় মা হিসেবেও বলেন।’

রেখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সোনাক্ষী বলেন, ‘রেখা ব্যক্তি হিসাবে অনেক সুন্দর। তার মতো একজনের কাছ থেকে মেয়ে ডাক শুনতে অবাক লেগেছে।’

আরো পড়ুন: নতুন পরিচয়ে আসছেন তাহসান খান

সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা রাজনীতিবিদ। তিনি রাজনীতিতে জড়াবেন কিনা এমন প্রশ্নের জবাবে সোনাক্ষী বলেন তিনি খুব ব্যক্তিগত জীবন কাটাতে পছন্দ করেন। রাজনীতিতে জড়াবেন না।’

সালমান খান অভিনীত ‘দাবাং’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সোনাক্ষীর। এরপর ‘রাউডি রাঠোর’, ‘জোকার’ এবং ‘সন অফ সর্দার’-এর মতো সিনেমায় অভিনয় করেন।

এসি/


রেখা সোনাক্ষী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250