মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে কালনাগিনী সাপ উদ্ধার *** চিকিৎসকদের ধর্মঘটে ব্রিটিশ হাসপাতালগুলোর ক্ষতি ৩০০ কোটি পাউন্ড *** যুক্তরাষ্ট্রের ভেতরে ‘নতুন দেশ’, ন্যাটোকে চ্যালেঞ্জ করা কে এই ‘সুলতান’ *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের সপ্তাহব্যাপী কর্মসূচি *** ‘লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে ভোটের তারিখ নিয়ে আসেন ড. ইউনূস’ *** আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী *** বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, লালবাগের মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে: ডিবি *** নির্মূলের লক্ষ্যের বছরেই হামের প্রাদুর্ভাব *** সরকারি দলের সংসদীয় সভা বিকেলে *** অসংক্রামক রোগে মৃত্যু বেশি, থেমে নেই সংক্রামক রোগও

ট্রাম্পের ‘এক রাতে গুঁড়িয়ে’ দেওয়ার হুমকির কড়া জবাব ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৮ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

এক রাতেই ইরানকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির কড়া জবাব দিয়েছে ইরান।  দেশটির সেনাবাহিনী বলেছে, ট্রাম্পের আক্রমণাত্মক ভাষা ও অযৌক্তিক হুমকিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অভিযান ব্যাহত হবে না।

ট্রাম্পের আলটিমেটাম অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবারই (বাংলাদেশ সময় বুধবার সকাল) সেই রাত হতে পারে।

ইরানের বিষয়ে জানাতে গতকাল হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। সেখানেই তিনি এমন হুমকি দেন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘পুরো দেশটাকে এক রাতেই শেষ করে দেওয়া যায়, আর সেই রাতটা হয়তো আগামীকালই।’ ডেডলাইন পেরিয়ে গেলে ইরানকে ‘প্রস্তর যুগে’ পাঠিয়ে দেওয়া হবে বলে আবারও হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, ‘তাদের কোনো সেতু থাকবে না। তাদের কোনো বিদ্যুৎকেন্দ্র থাকবে না।’

যৌথ বাহিনীপ্রধান জেনারেল ড্যান কেইন এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পাশে নিয়ে এই সংবাদ সম্মেলন করেন ট্রাম্প।  জানান,  তিনি বিশ্বাস করেন ইরানের ‘বিচক্ষণ’ নেতারা ‘সৎ বিশ্বাসে’ আলোচনা করছেন। তবে ফলাফল এখনো অনিশ্চিত।

জে.এস/

ইরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250