বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

কনসার্টে পাকিস্তানি নায়িকার কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

গান গাইতে গাইতে হঠাৎ থেমে গিয়ে অরিজিৎ বলেন, “আপনারা হয়তো শুনে চমকে যাবেন। আচ্ছা, আমি একটু অন্যভাবেই বিষয়টি উপস্থাপন করছি। ওখানে কি কোনো ক্যামেরা আছে? অনেকক্ষণ ধরে তাকে চেনার চেষ্টা করছিলাম। তারপর মনে পড়ল, আরে তার জন্য তো আমি ‘জালিমা’ গানটা গেয়েছিলাম।”

সম্প্রতি দুবাইতে এ কনসার্টে গান গাইতে গিয়েছেন অরিজিৎ। সেখানে তার গান শুনতে আসেন পাকিস্তানের জনপ্রিয় নায়িকা মাহিরা খান। পাকিস্তানি এ নায়িকা ভারতে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমায় কাজ করেছেন। সেই সিনেমায় অরিজিতের কণ্ঠে একটি গানও রয়েছে, ‘জালিমা’। যা খুবই জনপ্রিয় হয়। অরিজিতের মঞ্চের পাশেই ভিআইপি আসনে বসে ছিলেন নায়িকা।

আরো পড়ুন: মরুর বুকে আবেদনময়ী লুকে অধরা

প্রথমবার দেখে মাহিরাকে চিনতে পারেননি অরিজিৎ। পরে বুঝতে পেরে দর্শকের সঙ্গে মাহিরাকে পরিচয় করিয়ে দেন অরিজিৎ নিজেই। পাশপাশি প্রথম দেখায় চিনতে না পারার জন্য ক্ষমাও চেয়ে নেন নায়িকার কাছে।

মাহিরা খান কালো পোশাকে বসে ছিলেন। গায়কের কথা তার চোখে মুখে শুনে সলজ্জ হাসি ছিল। গানের অনুষ্ঠান শেষে অরিজিৎ বলেন, “আমার সামনে বসে রয়েছেন মাহিরা খান। ‘জালিমা’ গানটা গাওয়ার সময় মাহিরা নিজেও গাইছিলেন এবং ওখানে দাঁড়িয়েছিলেন। কিন্তু, আমি চিনতে পারিনি। আমি অত্যন্ত দুঃখিত ম্যাম।”

এসি/

অরিজিৎ সিং পাকিস্তানি নায়িকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250