সোমবার, ১৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আট মাসে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক সংসদ সদস্যের পদত্যাগ, সরকার কী দায়মুক্ত *** ইকার্দিকে খোঁচা দিতে ১২ ইউরোয় আর্জেন্টিনার জার্সি বিক্রি *** নজর কেড়েছে চট্টগ্রামের উত্তর কাট্টলীর পূজা মণ্ডপ, দর্শনার্থীদের উপচে পড়া ভিড় *** প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর *** প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি *** নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর *** বুমরাহকে তিন ফরম্যাটে খেলানো উচিত নয়: শাস্ত্রী *** সৌদির দেওয়া বন্দি তালিকায় ২ বাংলাদেশির নাম ছিল, মৃত্যুদণ্ডের তথ্য ছিল না *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: রায়ের কপির অপেক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয় *** সোনারগাঁয়ের পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

মরুর বুকে আবেদনময়ী লুকে অধরা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

দুবাইতে মা এবং বড় বোনসহ বেড়াচ্ছেন ঢালিউড নায়িকা অধরা খান। সেখানকার ডেজার্ট সাফারি পার্কে গিয়ে তিনি অপ্সরা রূপে ধরা দিয়েছেন। শনিবার (২৭শে এপ্রিল) নিজের ফেসবুক পেজে বেশ কিছু আবেদনময়ী ছবি প্রকাশ করেছেন এ অভিনেত্রী। মরুভূমিতে উত্তাপ ছড়াতে দেখে হৃদয় পুড়ছে নেটিজেনদের। 

ছবিতে এলিগ্যান্ট লুজ কটন লিনেন লং ডিপ নেক ল্যান্টার্ন ফুল স্লিভ ড্রেসে দেখা গেছে অধরাকে। ম্যাট গোল্ডেন কালারের এই ড্রেসটা তিনি আমেরিকার লাসভেগাস থেকে কিনেছিলেন বলে জানিয়েছেন। 

উরু থেকে গোড়ালি পর্যন্ত খোলা এই ড্রেসের সঙ্গে অধরা পরেছেন স্পোর্টস কেডস। একের পর এক পোজ দিয়ে ছবি তুলে গেছেন মরুর বুকেই। 

অধরা খান জানান, মাকে নিয়ে দুবাই গেছেন মূলত ঈদের ছুটি কাটাতে। সেখান থেকে সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা ছিল উমরাহ পালনের জন্য। কিন্তু সৌদি সরকার উমরাহ ভিসা নীতি পরিবর্তনের কারণে সেখানে আর যাওয়া হয়নি। এরপর দেশে ফিরে আসতে চেয়েছিলেন। 

আরো পড়ুন: শাকিবের হবু বউ খুঁজে পেয়েছে তার পরিবার

কিন্তু দুবাইতে অতিবৃষ্টির কারণে বিমানবন্দরে জলাবদ্ধতা তৈরি হওয়ায় দেশে ফিরতে পারেননি। তবে ফ্লাইট চালু হওয়ায় ৩০শে এপ্রিল মাকে নিয়ে দেশে ফিরছেন।

নিজের ছবিগুলো প্রসঙ্গে এই নায়িকা বলেন, ‘ছবিগুলো গেল ২২শে এপ্রিল তোলা। সেখানে যারা ডেজার্ট সাফারি ট্যুরে আমাদেরকে গাইড করেছেন, ছবিগুলো তারাই তুলে দিয়েছেন। ভাবতে পারিনি মোবাইলে ক্যাপচার করা ছবিগুলো এত সুন্দর এবং ভাইরাল হবে।’

অধরা খান ‘নায়ক’, ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’, ‘সুলতানপুর’ সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। এছাড়াও এই নায়িকার মুক্তির অপেক্ষায় রয়েছে ওহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘দখিন দুয়ার’।

এসি/ আই.কে.জে/ 


আবেদনময়ী অধরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আট মাসে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক সংসদ সদস্যের পদত্যাগ, সরকার কী দায়মুক্ত

🕒 প্রকাশ: ০৭:৪৩ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

ইকার্দিকে খোঁচা দিতে ১২ ইউরোয় আর্জেন্টিনার জার্সি বিক্রি

🕒 প্রকাশ: ০৭:০৯ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

নজর কেড়েছে চট্টগ্রামের উত্তর কাট্টলীর পূজা মণ্ডপ, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

🕒 প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250