বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি *** ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র *** জাপান সফরে গেলেন সেনাপ্রধান *** ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক *** সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার *** ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার *** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

ইংরেজি মাধ্যমের পরীক্ষার ফি বিদেশে পাঠানো যাবে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

এখন থেকে ইংরেজি মাধ্যমের ও-লেভেল ও এ-লেভেল পরীক্ষার ফি কেন্দ্রের মাধ্যমে পাঠানো যাবে। অনুমোদিত পরীক্ষা কেন্দ্রগুলো ভর্তি ও পরীক্ষাসংশ্লিষ্ট ফি টাকায় সংগ্রহ করতে পারবে। এ পরীক্ষাগুলোর মধ্যে আরও আছে টোফেল, এসএটি, ইত্যাদি এবং স্বীকৃত বিদেশি একাডেমিক সংস্থা/কর্তৃপক্ষের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমানের বিদেশি শিক্ষা কার্যক্রম।

গতকাল সোমবার (২১শে এপ্রিল) এ–সংক্রান্ত আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ইতিমধ্যে সব ব্যাংককে এ আদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রগুলোকে অবশ্যই সংশ্লিষ্ট বিদেশি কর্তৃপক্ষ কর্তৃক যথাযথভাবে অনুমোদিত হতে হবে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুসারে, ব্যাংকগুলো ইনভয়েসের ভিত্তিতে এবং বিস্তারিত তথ্যসংবলিত বিবরণীর ভিত্তিতে বিদেশে অর্থ পাঠাতে পারবে। তবে রেমিট্যান্স কার্যকর করার আগে ব্যাংকগুলোকে পরীক্ষাকেন্দ্রগুলোর কাছ থেকে ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা নিতে হবে।

নতুন প্রজ্ঞাপনের ফলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই এখন থেকে ব্যাংকগুলো বাংলাদেশে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের (যেমন ও, এ বা এএস লেভেল) পরীক্ষার জন্য রেমিট্যান্স পাঠাতে পারবে। এ ছাড়া টোয়েফল, এসএটি ইত্যাদির পরীক্ষার ফি-ও এখন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে প্রেরণযোগ্য হবে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে রেমিট্যান্স বা প্রবাসী আয় লেনদেন আরও সহজ হবে।

আরএইচ/


বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি

🕒 প্রকাশ: ১১:২৫ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

🕒 প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

জাপান সফরে গেলেন সেনাপ্রধান

🕒 প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক

🕒 প্রকাশ: ১১:১১ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250