শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান *** পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী *** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

সব গুঞ্জন সত্যি করে চলতি বছর মা হচ্ছেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

 দীর্ঘদিন ধরে কোনো খবরাখবর মিলছিল না বলিউডের জনপ্রিয় তারকা ক্যাটরিনা কাইফের। ইনস্টায়ও খুব একটা সক্রিয় ছিলেন না তিনি। ভক্তদের অনেকেই অনুমান করছিলেন, এবার কি তবে ক্যাটের মা হওয়ার সময় এল! তাই কি তিনি আড়ালে রয়েছেন? জীবনসঙ্গী ভিকির দিক থেকেও তেমন কোনো আওয়াজ ছিল না বাবা হওয়ার ব্যাপারে। সূত্র: ইনস্টাগ্রাম। 

সব জল্পনা-কল্পনা সত্যি করে আজ ২৩শে সেপ্টেম্বর ক্যাটরিনা কাইফ তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে জানান, তিনি মা হতে চলেছেন। পোস্ট করা ছবিতে অভিনেত্রীকে দেখা যায়, বডি ফিটেড পোশাকে। যেখানে হবু বাবা ভিকি কৌশল ক্যাটরিনার বেবি বাম্প ছুঁয়ে রয়েছেন। এই একই ছবি দেখা গেছে ভিকির ইনস্টাগ্রামেও।

ছবির ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন, ‘আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি।’ অভিনেত্রীর ছবিতে শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে যাচ্ছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, অক্টোবর বা নভেম্বরেই স্টার কিড পৃথিবীর মুখ দেখবে।

বলে রাখা ভালো, প্রায় দুই বছর সিনেমার জগৎ থেকে দূরে রয়েছেন ক্যাটরিনা। তবে বিভিন্ন অনুষ্ঠানসহ নানা তীর্থস্থানে দেখা গেছে তাকে। সে থেকেই তার অন্তঃসত্ত্বা গুঞ্জন ছড়িয়েছিল।

ধারণা করা হচ্ছে, সম্প্রতি মা হওয়া অন্য তারকাদের মতো ক্যাটরিনাও সন্তান জন্মের পর দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি নেবেন। সঙ্গে থেকে সন্তানকে দেখাশোনা করবেন। আর উপভোগ করবেন মাতৃত্বের অপরূপ সৌন্দর্য। দীর্ঘদিন পর্দার আড়ালে থেকে নিজের গর্ভকালের যত্ন নেওয়ার ব্যাপারটিই এ ধারণার জন্ম দিয়েছে।

জে.এস/

বলিউড ক্যাটরিনা কাইফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

Footer Up 970x250