সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

দ্য বিটলস ব্যান্ড নিয়ে চার সিনেমার ঘোষণা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৯ অপরাহ্ন, ৪ঠা এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় ইংলিশ রক ব্যান্ড ‘দ্য বিটলস’-এর গল্প আসছে সিনেমার পর্দায়। এ খবর জানা গিয়েছিল গত বছর। সনি এন্টারটেইনমেন্ট ব্যান্ডটির বায়োপিক বানানোর পরিকল্পনা করছে অনেক দিন ধরে। এতে কারা অভিনয় করবেন, সে ঘোষণা এল সম্প্রতি। 

লাস ভেগাসে আয়োজিত সিনেমাকন উৎসবের মঞ্চে এসে পরিচালক স্যাম মেন্ডিস জানিয়ে দিলেন, একটি নয়, বিটলস ব্যান্ড নিয়ে চারটি সিনেমার পরিকল্পনা করেছেন তারা।

বিটলস ছিল চার সদস্যের ব্যান্ড। প্রত্যেক সদস্যের দৃষ্টিভঙ্গিতে তৈরি হবে একেকটি সিনেমা। এতে জন লেননের চরিত্রে থাকবেন হ্যারিস ডিকিনসন, পল ম্যাককার্টনির চরিত্রে পল মেসকাল, জর্জ হ্যারিসনের চরিত্রে জোসেফ কুইন ও রিঙ্গো স্টারের চরিত্রে অভিনয় করবেন ব্যারি কেওগান। সিনেমাকন উৎসবে এ চার অভিনেতাও হাজির হয়েছিলেন।

রক গানের ইতিহাসে দ্য বিটলস সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত ব্যান্ড। বিটলস তৈরির ইতিহাস, ব্যান্ডের চার সদস্যের গল্প, তাদের জার্নি—প্রায় সবই জানা ভক্তদের। 

এ কথা মাথায় রেখেও পরিচালক স্যাম মেন্ডিস বলছেন, ‘আরও অনেক কিছু অজানা রয়েছে গেছে এ ব্যান্ড সম্পর্কে, সেসব গল্প আমরা এ সিনেমাগুলোয় দেখাব।’ জানা গেছে, ২০২৮ সালের এপ্রিলে মুক্তি পাবে এ চার সিনেমা।

এইচ.এস/

হলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250