মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

‘ভুল ভুলাইয়া ৩’-এর পর ফের হিন্দি ছবিতে বাঙালি অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

গেল বছর ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন বাঙালি অভিনেত্রী প্রান্তিকা দাস। কার্তিক আরিয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করে নজর কেড়েছিলেন তিনি। সেই ছবির রেশ কাটতে না কাটতেই নতুন বছরের শুরুতে ফের সুখবর দিলেন অভিনেত্রী—আবারও হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। আগের ছবির মতো এবারও প্রান্তিকাকে দেখা যাবে হরর-কমেডি ঘরানার সিনেমায়।

জানা গেছে, তিন বন্ধুর গল্প নিয়ে তৈরি এই ছবির নাম ‘জোর’। ‘ভুল ভুলাইয়া ৩’-এ পার্শ্ব চরিত্রে দেখা গেলেও, এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন প্রান্তিকা।ছবিতে তিন বন্ধুর চরিত্রে অভিনয় করছেন ঋষভ রাজ চাড্ডা (জিতু), আকাশ মাখিজা (গুড্ডু) এবং প্রান্তিকা দাস (সরস্বতী)। এ ছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে জয় সেনগুপ্তকে।

বছরের শুরুতেই ফের বলিউডে কাজের সুযোগ পেয়ে আপ্লুত প্রান্তিকা দাস। তিনি বলেন, “এই ছবিটা আমার কাছে ভীষণ স্পেশাল। সরস্বতীর চরিত্রটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং। সরস্বতীর জীবনে অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, আর সেগুলো পূরণ করার জন্য সে সব কিছু করতেও প্রস্তুত।"

অভিনেত্রী আরো যোগ করেন, “নিজের সৌন্দর্যকেও সে নিজের লক্ষ্য পূরণের জন্য ব্যবহার করে। তবে ছবিতে বেশ কিছু ভয়ের দৃশ্য রয়েছে। শুটিং করতে গিয়ে সত্যিই ভয় পেয়েছি। আশা করছি, দর্শকদের ছবিটা খুব ভালো লাগবে।” প্রসঙ্গত, কে এস এস প্রোডাকশন প্রযোজিত ও গৌরব দত্ত পরিচালিত ‘জোর’ মুক্তি পাবে আগামী ১৬ই জানুয়ারি।

উল্লেখ্য, প্রান্তিকাকে সর্বশেষ দেখা গেছে গত বছর মুক্তিপ্রাপ্ত ‘ভর্গ’ ছবিতে, যেখানে তার বিপরীতে ছিলেন সৌরভ দাস। চলতি বছরে বলিউডের পাশাপাশি একটি উড়িয়া ছবিতেও কাজ করতে চলেছেন এই বাঙালি অভিনেত্রী।

জে.এস/

প্রান্তিকা দাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250