মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

কানে গিয়ে অনুপ্রাণিত জ্যাকলিন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ২৪শে মে ২০২৫

#

কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে ভারত থেকে বেশ কয়েকজন তারকা এবার অংশ নিয়েছেন। এদের মাঝে কেউ কেউ আলাদাভাবে নজরও কেড়েছেন। যেমন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ।

২০২৫ সালের কান উৎসবে এ বলিউড তারকা ‘উইমেন ইন সিনেমা’ গালায় সম্মাননা অর্জন করেছেন। রেড সি ফিল্ম ফাউন্ডেশন আয়োজিত এ মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারী চলচ্চিত্রশিল্পীদের একজন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার। 

বিশ্ব চলচ্চিত্রে নারী শিল্পীদের সম্মান জানাতে মূলত এ গালার আয়োজন করা হয়। এবারের অনুষ্ঠানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন জ্যাকলিন। সেখানে তিনি সৃজনশীল নেতৃত্ব দেওয়া ও প্রভাবশালী গল্প বলার ক্ষমতা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান নারী চলচ্চিত্রশিল্পীদের সঙ্গে আলোচনায় অংশ নেন। 

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গালার কয়েকটি ছবি শেয়ার করে শ্রীলঙ্কান এ সুন্দরী লেখেন, ‘‘আমার সব আদর্শের সঙ্গে দেখা করা এবং এমন একটি অর্থপূর্ণ অনুষ্ঠানের অংশ হওয়া আমার জন্য একটি স্বপ্ন ছিল। ‘রেড সি ফিল্ম’-এর জন্য আমার পক্ষে এটি সম্ভব হলো… আমি খুব অনুপ্রাণিত বোধ করছি এবং সামনে আরও এগিয়ে যেতে চাই।’’

এবারের কান উৎসবের রেড কার্পেটে জ্যাকলিন বিভিন্ন ধরনের আকর্ষণীয় পোশাকে নজর কাড়েন। কাস্টম কৌচার গাউনসহ অন্যান্য সাজে তিনি কেবল ফ্যাশনের দিক থেকে নয় বরং ভারতীয় সিনেমার প্রতিনিধিত্বের দিক থেকেও ইতিবাচকভাবে আলোচিত হন।

এইচ.এস/

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250