সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা

সিপিবির নতুন সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক রতন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নতুন কমিটি গঠন করা হয়েছে। কাজী সাজ্জাদ জহির চন্দন সভাপতি ও আবদুল্লাহ ক্বাফী রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সিপিবির ত্রয়োদশ কংগ্রেস শেষে আজ বুধবার (২৪শে সেপ্টেম্বর) ৪৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ত্রয়োদশ কংগ্রেসে নির্বাচিত কমিটির প্রথম সভা আজ রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় নির্বাচিত সভাপতিমণ্ডলীর অন্য সদস্যরা হলেন মুজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, জলি তালুকদার ও আমিনুল ফরিদ।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250