সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

রিলস আসক্তি কমানোর ৬ উপায়

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

বর্তমানে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব। পড়ার কিংবা কাজের ফাঁকে একটু সময় কাটাতে এই অ্যাপগুলোতে ঢুকে রিলস দেখা শুরু করেন অনেকে। এরপর কখন যে কয়েক ঘণ্টা কেটে গেছে টেরই পান না। এই সমস্যা শুধু যে ছোটদের তা কিন্তু নয়, বড়রাও ভুগছেন রিলস আসক্তিতে। যা সময় অপচয় তো হচ্ছেই, সেই সঙ্গে অনেক কিছু থেকে পিছিয়েও পড়ছেন। তাই জেনে নিন রিলস আসক্তি কমানোর ৬ উপায়-

>> বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ, শপিং অ্যাপ, ফুড অ্যাপ, গেমিং- সব থেকেই নিজেকে সরিয়ে নিতে হবে। তবে একদিনে এটা সম্ভব নয়। সময় লাগবে অবশ্যই। ধীরে ধীরে করতে হবে। দৈনন্দিন জীবন শৃঙ্খলাবদ্ধ হওয়া জরুরি। তাহলে সুস্থ থাকবেন আপনি।

>> কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাপ থেকে নিজের অ্যাকাউন্ট সরিয়ে নিন। অর্থাৎ বন্ধ করে দিন বা ডিঅ্যাক্টিভেট করে দিন। একসঙ্গে সব অ্যাপ বন্ধ করবেন না। ধীরে ধীরে করুন।

আরো পড়ুন : হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রাম প্রোফাইল শেয়ার করা যাবে

>> ফোনে যেসব অ্যাপের নোটিফিকেশন আসে সেগুলোকে বন্ধ করুন। এর ফলে অনেকটাই সুবিধা হবে আপনার।

>> গান শোনার জন্য ফোনের পরিবর্তে অন্য মিউজিক সিস্টেম ব্যবহার করুন। এর ফলে হেডফোনের ব্যবহারও কমানো সম্ভব হবে। গান না দেখে গান শুনতে হবে।

>> খেতে বসার সময় এবং ঘুমোতে যাওয়ার সময় অতি অবশ্যই ফোন নিজের থেকে দূরে রাখুন। খুব প্রয়োজন না হলে এই দুই সময় ফোন ব্যবহার করবেনই না।

>> স্ক্রিন টাইম ধীরে ধীরে কমানোর পাশাপাশি বই পড়ার অভ্যাস করতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/  আই.কে.জে

রিলস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250