রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

অরিগানোর গুণাগুণ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৬ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

অরিগানো এক প্রকারের ভেষজ মশলা। যা পিজ্জা-পাস্তা থেকে শুরু করে বিভিন্ন খাবারে ব্যবহার করা হয়। বিশেষ করে ইতালিয়ান খাবার অরিগানো ছাড়া যেন জমেই না। এটি মূলত অরিগানো গাছের পাতাকে শুকিয়ে মশলা হিসেবে ব্যবহার করা হয়। যদিও এটি কাঁচা হিসেবেও ব্যবহার করা যায়, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই  শুকনো অরিগানোর কদর বেশি।

এর পুষ্টিগুণও কিন্তু প্রচুর। এক চামচ শুকনো অরিগানো আমাদের দেহের ভিটামিন কে-এর চাহিদার আট শতাংশ পূরণ করে। শুধু তা-ই  না, এর রয়েছে আরো কিছু গুণ। 

আরো পড়ুন : ওজনসহ সব সমস্যার সমাধানে জাদুকরি ‘এবিসি’ জুস

অরিগানোতে থাকা উপাদান কিছু সংখ্যক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ে শরীর সুস্থ রাখতে সাহায্য করে। এসব ক্ষতিকর ব্যাকটেরিয়া দেহে বিভিন্ন রোগ সৃষ্টি করে।

কিছু টেস্ট টিউব গবেষণায় দেখা গেছে, অরিগানোতে আছে অ্যান্টি অক্সিডেন্টসহ আরো নানা উপাদান যা ক্যান্সারের কোষ বৃদ্ধি কমিয়ে আনে। 

কারভাক্রোল ও থাইমল নামক দুটি যৌগ দেহের রোগ সৃষ্টিকারী ভাইরাস কমাতে সাহায্য করে, যা অরিগানোতে প্রচুর পরিমাণে রয়েছে। 

প্রাণী গবেষণায় দেখা গেছে, অরিগানোতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট প্রদাহজনিত সমস্যা অনেকটাই কমিয়ে আনে।

সূত্র : হেল্থ লাইন

এস/ আই.কে.জে

অরিগানো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250