বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার *** ৫২ হাজার টাকা বেতনে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী *** স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ *** বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা: এনসিটিবি চেয়ারম্যান *** বাড়ল সোনার দাম, ভরিতে যত হলো *** জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’

ওজনসহ সব সমস্যার সমাধানে জাদুকরি ‘এবিসি’ জুস

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৫ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

ওজন কমানোর কথা মাথায় আসলেই সবার আগে চিন্তা করি ডায়েট আর শরীরচর্চার কথা। কিন্তু প্রতিদিনের কাজের চাপ আর সময়ের অভাবে সেটিও পালন করা হয়ে ওঠে না। তবে আপনি যদি একই সঙ্গে ফিট থাকতে চান আর সেসঙ্গে জেল্লাদার ত্বক পেতে চান তাহলে ভরসা রাখতে পারেন জাদুকরি এক পানীয়তে। এটি এবিসি জুস নামে পরিচিত। যা ওজন কমানোর পাশাপাশি ভালো রাখে চুল ও ত্বকও।

এবিসি জুস কী?

আপেল, বিটরুট আর গাজর দিয়ে তৈরি করা হয় বিশেষ এই জুস। তিনটি উপাদান সমপরিমাণ নিয়ে একসঙ্গে ব্লেন্ড করলেই জুস রেডি। বিশেষ এই জুস অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। এতে আছে ফাইবার, ভিটামিন এ, বি১, বি২, বি৬, সি, ই এবং কে এর মতো উপকারি সব উপাদান। আরও আছে ফোলেট, নিয়াসিন, জিঙ্ক, কপার, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আয়রন, ক্যালশিয়াম, সোডিয়াম এবং ম্যাঙ্গানিজের মতো খনিজ।

আরো পড়ুন : চেহারা থেকে সরবেই না প্রিয় মানুষের নজর, রইলো টিপস

কেন খাবেন এবিসি জুস? 

১. ভিটামিন ও খনিজে ভরপুর ‘এবিসি’ রস, শরীরে পানির ঘাটতি যেমন পূরণ করে। এটি শরীরে বিভিন্ন খনিজের অভাবও পূরণ করে। শরীরে জমা টক্সিন দূর করে এটি।

২. বসন্তকালে নানা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ে। নিয়ম করে এবিসি জুস খেলে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা মজবুত হয়। 

৩. হজমের সমস্যায় ভুগছেন? বছরজুড়ে পেটের গোলমাল লেগে থাকে। এবিসি জুসে মিলবে উপকার। এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। 

৪. রক্তে খারাপ কোলেস্টেরল এবং শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ‘এবিসি’ জুস।

আবহাওয়া বদল হওয়ায় ত্বক জেল্লাহীন হয়ে পড়েছে? নিয়ম করে চুমুক দিন এবিসি জুসে। দ্রুত ফিরবে জেল্লা। 

এস/ আই. কে. জে/

‘এবিসি’ জুস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250