শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

ঢাবি অধ্যাপক ফেরদৌসের বিরুদ্ধে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে কমিটি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ৮ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে তথ্যানুসন্ধান কমিটি। বিষয়টি পূর্ণাঙ্গ তদন্তের জন্য হাইকোর্ট নির্দেশিত বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (৭ই মে) উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত হয়।

নাম না প্রকাশের শর্তে বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে যৌন নিপীড়ন বিরোধী সেলকে ২ মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তকালীন অধ্যাপক ফেরদৌসকে সকল একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে ক্লাস নিতেন অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌস। সেই বিভাগের এক নারী শিক্ষার্থী তার বিরুদ্ধে বিভাগের চেয়ারম্যান বরাবর যৌন হয়রানির অভিযোগ আনেন। পরে বিভাগ থেকে অভিযোগটি উপাচার্যের বরাবর পাঠানো হয়।

গত ৩১শে মার্চ অভিযোগ খতিয়ে দেখতে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামানকে প্রধান করে ৩ সদস্যের তথ্যানুসন্ধান কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। 

এইচআ 

যৌন হয়রানি ঢাবি অধ্যাপক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250