মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে যা বলেছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার কত দিন ক্ষমতায় থাকবে এ প্রশ্ন এবার উঠেছে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। সোমবার (১২ই আগস্ট) সংস্থাটির মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক ব্রিফিংয়ে বলেন, জাতিসংঘ আশা করে, গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে।   

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা, কার্যকর অর্থনীতি, গণতন্ত্র, আইনের শাসন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার গড়ে তুলতে কত দিন বহাল থাকতে পারে, সেই বিষয়ে জাতিসংঘের কোনো অনুমান আছে কি?  

আরও পড়ুন: পুলিশের সর্বোচ্চ পদে ব্যাপক রদবদল

এর জবাবে মহাসচিবের উপমুখপাত্র বলেন, ‘আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। আশা করছি, সরকার গঠনের জন্য একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অব্যাহত থাকবে। গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে।’ 

আরেক প্রশ্নে জানতে চাওয়া হয়, ছাত্র আন্দোলনের সময় তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরও অনেক গণমাধ্যমের দফতর ও সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষেও লুটপাট করা হয়েছে। এ পরিস্থিতিতে জাতিসংঘের প্রতিক্রিয়া কী? 

ফারহান হক এই প্রশ্নের উত্তরে বলেছেন, ‘হ্যাঁ, যেকোনো জায়গায় যেকোনো কারণেই হোক না কেন, আমরা সাংবাদিকদের ওপর সব ধরনের হামলার বিরুদ্ধে। বাংলাদেশে যেসব হামলার খবর প্রকাশিত হয়েছে, তাতে আমরা শঙ্কিত।’ 

এসি/কেবি

জাতিসংঘ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250