মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

নির্বাচনকালে দূরপাল্লার বাস চলাচল নিয়ে সিদ্ধান্ত জানা গেল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৫ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ সময় মোটরসাইকেলসহ বেশ কিছু যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে বন্ধ থাকবে দেশের সব দোকান ও শপিং মল। এর মধ্য দূরপাল্লার বাস চলাচল নিয়ে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি।

বাস-ট্রাক মালিক সমিতি জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে দূরপাল্লার বাস চলাচলে কোনো নিষেধাজ্ঞা নেই।

মালিক সমিতির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ গণমাধ্যমকে জানান, আগামী ১১ই ফেব্রুয়ারি বাস চলবে। ১২ই ফেব্রুয়ারি অধিকাংশ সার্ভিস বন্ধ থাকতে পারে। তবে বাস চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।

তিনি বলেন, ‘১২ই ফেব্রুয়ারি অধিকাংশ সার্ভিস বন্ধ থাকতে পারে। বাস চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। বেশির ভাগ কর্মী ভোটের জন্য ছুটি চেয়েছেন। ভোট শেষ হওয়ার পর রাতে সার্ভিস পুনরায় চালু হতে পারে।'

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সারাদেশে যান চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

সম্প্রতি এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী ভোটের সময় ২৪ ঘণ্টা ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। আর মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে ৭২ ঘণ্টা। এ অবস্থায় দূরপাল্লার যানবাহন চলাচল করবে কি না তা নিয়ে অনেকের মনেই রয়েছে প্রশ্ন।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী ভোটের দিন— অর্থাৎ ১২ই ফেব্রুয়ারি ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা ১১ই ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ই ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।

সেই সঙ্গে ১০ই ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ই ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত— অর্থাৎ মোট ৭২ ঘণ্টা সারাদেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে এবং নির্বাচনসংশ্লিষ্ট কাজে এই বিধি-নিষেধের ক্ষেত্রে বেশ কিছু শিথিলতা রাখা হয়েছে।

দূরপাল্লার যাত্রী বহনকারী যানবাহন বা স্থানীয় পর্যায়ে চলাচলের জন্য প্রয়োজনীয় যান চলাচলেও এই বিধি-নিষেধ শিথিল থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

জে.এস/

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250