রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

ঈদের ছুটি হতে পারে পাঁচদিন, দুর্গাপূজার তিনদিন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৭ পূর্বাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ছুটি বাড়তে পারে। একই সঙ্গে বাড়তে পারে দুর্গাপূজার ছুটিও।

দুই ঈদের ছুটি বাড়িয়ে পাঁচদিন এবং দুর্গাপূজার ছুটি তিনদিন করার প্রস্তাবসহ ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা আজ বৃহস্পতিবার (১৭ই অক্টোবর) উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের জন্য উঠছে। এ সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপন করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক বসবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা যায়, এখন দুই ঈদের সময় ঈদের দিন এবং ঈদের আগে পরে একদিন করে দুদিনসহ মোট তিনদিন সরকারি ছুটি থাকে। এখন এ ছুটি ঈদের দিন ও আগে-পরে দুদিন করে মোট পাঁচদিন করার প্রস্তাব করা হচ্ছে। একই সঙ্গে এখন দুর্গাপূজায় বিজয়া দশমীর দিন ছুটি থাকে। এ ছুটি বাড়িয়ে তিনদিন করার প্রস্তাব দেওয়া হচ্ছে। উপদেষ্টা পরিষদের সভায় এ প্রস্তাব অনুমোদন হলে পরবর্তী ঈদ ও পূজা থেকে তা কার্যকর হবে।

আই.কে.জে/



ঈদুল ফিতর ছুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250