ছবি: সংগৃহীত
বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার বলেছেন, ‘আমি মনে করি, প্রতিটি মবের মাধ্যমে হত্যাকৃত ব্যক্তির জন্য ইউনূস সরকারকে অবশ্যই দায়ী করা যায় এবং দায়ী করা উচিত।’ গতকাল মঙ্গলবার (২৪শে ফেব্রুয়ারি) একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত টকশোতে তিনি এসব কথা বলেন।
আব্দুন নূর তুষার বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস মব চালু করেননি? মব আছে আইনের মধ্যে? বিচার করেছেন? উনি মব ধরার জন্য একবার একটা বক্তৃতা দিয়েছেন, উনার পরিষ্কার বক্তৃতা আছে।’
তিনি বলেন, ‘‘বক্তৃতা দিয়ে মানুষকে উৎসাহ দেওয়া হয়। উনার পরিষ্কার বক্তৃতা আছে, ‘গ্রামেও এসব লোক আছে, তোমাদের শরীরে তেজ নেই?’ ওনার বক্তৃতার মধ্যে উনি উৎসাহ দিয়েছেন মবকে।”
তিনি আরো বলেন, ‘‘আইন-শৃঙ্খলা বাহিনী তার হাতে, আইন-শৃঙ্খলা বাহিনী প্রতিরোধ করবে, আইন প্রতিরোধ করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে এসে আপনি বলবেন ‘তেজ দেখাও’, তো সেইটা মবকে উৎসাহ দেওয়া না?”
খবরটি শেয়ার করুন