সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

কর্মজীবী নারীদের জন্য চালু হলো মাসিককালীন ছুটি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

ভারতের কর্ণাটকে কর্মজীবী নারীদের জন্য বেতনসহ মাসিককালীন ছুটি চালু করেছে রাজ্য সরকার। আনুষ্ঠানিক খাতে দেশটির প্রথম কোনো রাজ্য এ ধরনের পদক্ষেপ নিল। খবর বিবিসির।

রাজ্য সরকারের নতুন নীতিমালা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ১৮ থেকে ৫২ বছর বয়সী নারীরা প্রতি মাসে মাসিকের জন্য এক দিনের ছুটি নিতে পারবেন। তবে প্রতি মাসের ছুটি ওই মাসেই কাটাতে হবে। ছুটি নিতে কোনো চিকিৎসা সনদ লাগবে না।

আনুষ্ঠানিক খাতে কর্মরত সাড়ে ৩ লাখ থেকে ৪ লাখ নারী এ সুবিধা পাবেন। তবে গৃহকর্মী, দিনমজুরসহ অনানুষ্ঠানিক খাতে কাজ করা প্রায় ৬০ লাখ নারীকে এই নীতিমালায় অন্তর্ভুক্ত করা হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, অনানুষ্ঠানিক খাতে কর্মরত নারীদের জন্যও এই নিয়ম চালু করা উচিত। তবে এরপরও দক্ষিণ ভারতের এই রাজ্যের মাসিককালীন ছুটির নীতিমালাকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। কারণ, এতে প্রথমবারের মতো বেসরকারি খাতকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

মাসিককালীন ছুটি নতুন কিছু নয়। স্পেন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোয় আগে থেকেই এ ধরনের ছুটি চালু আছে।

ভারতের কিছু রাজ্যও সীমিত পরিসরে এ ছুটি দেয়। যেমন বিহার ও ওডিশায় সরকারি চাকরিজীবীরা প্রতি মাসে দুই দিনের মাসিককালীন ছুটি পান। কেরালায় বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের এ ছুটি দেওয়া হয়।

তবে ভারতে নারীদের অতিরিক্ত এক দিনের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে লিঙ্গবৈষম্য ও সমতার প্রশ্নে বিতর্ক দেখা দিয়েছে। অনেকের মতে, এই ছুটি জরুরি অধিকার। এর ফলে নারীরা আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবেন। মাসিকের ব্যথা নিয়ে কাজে যেতে বাধ্য হবেন না।

কর্ণাটকের শ্রমমন্ত্রী সন্তোষ লাড বিবিসিকে বলেন, এটি নারীদের জন্য সরকারের নেওয়া সবচেয়ে প্রগতিশীল নীতিগুলোর একটি।

অলাভজনক ট্রেড অ্যাসোসিয়েশন ন্যাসকমের এক কর্মকর্তা বিবিসিকে বলেন, কর্ণাটকের বহু প্রতিষ্ঠান আগেই মাসিককালীন ছুটি দিত। তাই সরকারি এই নীতি বাস্তবায়নে সমস্যা হবে না।

স্থানীয় গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি প্রতিভা আর রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, বেশির ভাগ নারী পোশাকশ্রমিক বছরে মাত্র ১১ দিন ছুটি পান। তবে কিছু নারী মনে করছেন, এই নীতি বাস্তবায়ন করা কঠিন হবে।

ভারতের অনেক অঞ্চলে নারীদের মাসিক এখনো সামাজিকভাবে লজ্জা বা অস্বস্তিকর একটি বিষয় হিসেবে বিবেচিত হয়। মাসিকের সময় নারীরা মন্দিরে যেতে পারেন না। অশুচি ভেবে তাদের বাড়ির অন্যদের থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়।

একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক অনুনীতা কুণ্ডু বিবিসিকে বলেন, ‘আমরা যেখানে মাসিক নিয়ে কথাই বলি না, সেখানে কীভাবে কেউ মাসিককালীন ছুটি চাইতে যাবে? আমাদের সমাজ এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি।’

প্রযুক্তি খাতের কর্মী অরুণা পাপিরেড্ডি বলেন, ‘আমার মতে, এই ছুটির প্রয়োজন নেই। নারীরা মাসিকের কথা উচ্চারণ না করেই উচ্চ পদে পৌঁছেছেন।’ সমাজবিজ্ঞানী পুষ্পেন্দ্র বলেন, মাসিক নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করা এখন বড় চ্যালেঞ্জ।

জে.এস/

মাসিককালীন ছুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250