বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী *** নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প *** নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো

নতুন সংবিধান রচনার ঘোষণা এনসিপির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৮ পূর্বাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৫

#

জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে রোববার (৩রা আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীদের একাংশ। সমাবেশ থেকে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ পাঠ করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

‘ফ্যাসিবাদ পতন’-এর বর্ষপূর্তিতে রোববার (৩রা আগস্ট) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক জনসমাবেশে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২৪ দফার এই ইশতেহারে দ্বিতীয় প্রজাতন্ত্র গঠনের আহ্বান জানিয়ে আগামী দিনের রাষ্ট্র ও রাজনীতির কাঠামো পুনর্গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার পাঠ করেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, এই ইশতেহার মূলত আগামী বাংলাদেশের কাঠামোগত রূপরেখা, যার ভিত্তিতে এনসিপি ভবিষ্যতের রাজনীতি পরিচালনা করবে।

এ সময় নাহিদ বলেন, ‘আজ থেকে ঠিক এক বছর আগে এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পতনের ডাক দিয়েছিলাম। ছাত্র-শ্রমিক-জনতার আত্মত্যাগের বিনিময়ে সে ব্যবস্থা পরাজিত হয়েছে। কিন্তু আমরা জানতাম, কেবল শাসক বদল নয়, শাসনব্যবস্থার মৌলিক পরিবর্তন ছাড়া মুক্তি মিলবে না। আমরা গত ২৮শে ফেব্রুয়ারি এনসিপি গঠন করেছি সেই পরিবর্তনের পথ তৈরির জন্য। ২৪ দফা বাস্তবায়নই আমাদের সে পথের রূপরেখা।’

এনসিপির ইশতেহারে প্রথম দফায় একটি নতুন সংবিধান রচনার মধ্য দিয়ে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। দ্বিতীয় দফায় জুলাই গণহত্যা, শাপলা গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ আওয়ামী লীগের সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি নিশ্চিতের অঙ্গীকার করেছে এনসিপি।

তৃতীয় ও চতুর্থ দফায় যথাক্রমে গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার এবং ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কারের কথা বলা হয়েছে।

ইশতেহারের পঞ্চম দফায় যেকোনো দুর্নীতির দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির বিধান করার প্রতিশ্রুতি দিয়েছে এনসিপি। এ লক্ষ্যে সরকারের যেকোনো দাপ্তরিক দুর্নীতির তথ্য প্রকাশকারী ব্যক্তিকে বিশেষ আইনি সুরক্ষা দিতে ‘হুইসেলব্লোয়ার প্রটেকশন’ আইন প্রণয়ন এবং বিদ্যমান সব আইনি কাঠামোর যথাযথ সংস্কারের কথা বলা হয়েছে। এ ছাড়া পরিবার ও সমাজে দুর্নীতিবিরোধী মূল্যবোধ তৈরি ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে শিক্ষা কারিকুলামে আমূল পরিবর্তন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় বিশেষ কর্মসূচি চালুর কথা বলেছে দলটি।

ইশতেহারের ষষ্ঠ দফায় জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলা হয়েছে। এ লক্ষ্যে ঔপনিবেশিক আমলের ১৮৬১ ও ১৮৯৮ সালের পুলিশ আইন যুগোপযোগী করা, একটি স্থায়ী পুলিশ কমিশন গঠন, র‍্যাব বিলুপ্ত করা এবং গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ও মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার বন্ধ করতে সুস্পষ্ট আইনি কাঠামো তৈরির প্রতিশ্রুতি দিয়েছে এনসিপি।

ইশতেহারের অন্য দফাগুলোয় সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন; জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী; গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার; স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ; সর্বজনীন স্বাস্থ্য; জাতি গঠনে শিক্ষানীতি; গবেষণা উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব; ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা; নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন; মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি; তারুণ্য ও কর্মসংস্থান; বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি; টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব; শ্রমিক-কৃষকের অধিকার; জাতীয় সম্পদ ব্যবস্থাপনা; নগরায়ণ, পরিবহন ও আবাসন পরিকল্পনা; জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা; প্রবাসী বাংলাদেশির মর্যাদা ও অধিকার; বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি ও জাতীয় প্রতিরক্ষা কৌশল বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়।

নাহিদ ইসলাম এনসিপি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250