শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস *** শর্টকাটের কথা বলে কিশোরীকে নির্জন পথে নেন চালক, ধর্ষণের পর হত্যা: *** ফ্লোরিডায় হারিকেন ইসাইয়াসের আঘাত, জরুরি অবস্থা জারি *** সুন্দরগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত *** ধর্ষণ মামলার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাতিল *** গুরুগ্রাম থেকে ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ *** মুকেশ আম্বানিকে এবার ‘ভারতের প্রধানমন্ত্রী’ বললেন ইলন মাস্ক *** বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে হুলুস্থুল: ইন্টারনেট-মেট্রো-রেল বন্ধ, ৩০ হাজার পুলিশ মোতায়েন *** ‘মব–সংস্কৃতি: ক্ষোভের প্রকাশ, নাকি সংগঠিত সন্ত্রাস’ *** দিল্লিতে আজ গণজমায়েতের ডাক ককরোচদের, পুলিশ মোতায়েন ও ইন্টারনেট বন্ধের নির্দেশ সরকারের

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৪ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের সময়সূচি অনুযায়ী সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ই জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

মাউশির সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী দেশব্যাপী জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ের কার্যক্রম পুনর্নির্ধারণসংক্রান্ত সূত্রোক্ত স্মারকের পত্রটি এ সঙ্গে প্রেরণ করা হলো। উক্ত পত্রে বর্ণিত সময়সূচি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে, স্মারকে জানানো হয়েছে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা অনুসরণ করে (৪ঠা থেকে ২০ই জানুয়ারি পর্যন্ত) প্রতিদিনের কার্যক্রমের তথ্য ই-মেইল (jahida.net@gmail.com) ঠিকানায় পাঠানো হবে।

এর মধ্যে রয়েছে উপজেলা, থানা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ উপজেলা, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসারসহ ইত্যাদি তথ্য।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250