সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পুনর্মূল্যায়ন-পুনঃপরীক্ষার আগেই ভর্তিপরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ *** তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড *** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে

পুনর্মূল্যায়ন-পুনঃপরীক্ষার আগেই ভর্তিপরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

#

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

এর ফলে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো এইচএসসি ও সমমানের পরীক্ষার পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার আগেই নিজেদের মতো করে ভর্তি পরীক্ষা নিতে পারবে।

এ তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত ১৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই সঙ্গে এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের যারা পুনরায় পরীক্ষা দিচ্ছেন, তারা যাতে বিকল্প উপায়ে আবেদন করতে পারেন, সেই বিষয়ে পদক্ষেপ নিতেও নির্দেশ দেওয়া হয়। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি আহমেদ সোহেল বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন।

রিট আবেদনের পক্ষে শুনানি করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ। তিনি নিজেই জনস্বার্থে রিটটি করেন বলে জানান। আদেশের বিষয়ে কামরুন নাহার বলেন, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। সেই সঙ্গে যারা পুনরায় পরীক্ষা দিচ্ছেন, তারা যাতে বিকল্প উপায়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারেন, সেই বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়।

এর আগে ৯ নভেম্বর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয় ইউজিসি। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জানুয়ারি থেকে ভর্তি কার্যক্রমের অনলাইন আবেদন গ্রহণ শুরু এবং ১ ফেব্রুয়ারির পর থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।

তবে ইউজিসির ওই সিদ্ধান্তের পরও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়ার কথা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়।

আইনজীবী কামরুন নাহার বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের মধ্যে সাড়ে ৩ লাখ শিক্ষার্থীর খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল ২৩ ডিসেম্বর প্রকাশিত হবে। এই পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশের আগেই ভর্তি পরীক্ষা নিলে শিক্ষার্থীদের আবার পরীক্ষা দিয়ে আসলে লাভ হবে না। তারা যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে না পারেন, এক বছরই অপেক্ষা করতে হবে। এতে তারা হতাশায় ভুগবেন।

আপিল বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250