বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

মুন্না ভাই এমবিবিএসে অভিনয়ের প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন টাবু

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

বলিউডে শক্তিশালী অভিনেত্রীর প্রতিশব্দ যদি কেউ হন, তিনি নিঃসন্দেহে টাবু। নব্বইয়ের দশক থেকে শুরু করে আজ পর্যন্ত একের পর এক চরিত্রে নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখে চলেছেন তিনি। তবে টাবুকে ঘিরে এমন এক অজানা তথ্য সামনে এসেছে, যা সরাসরি জড়িয়ে রয়েছে সঞ্জয় দত্তের একটি সর্বকালের ব্লকবাস্টার ছবির সঙ্গে। বিশ্বাস করা কঠিন হলেও সত্যি। সঞ্জয় দত্তের সেই সুপারহিট ছবির প্রস্তাব এক সময় না করে দিয়েছিলেন টাবু।

আশির দশক থেকে বলিউডে পথ চলা শুরু করা সঞ্জয় দত্তের ক্যারিয়ার ২০০০ সালের পর নতুন মোড় নেয় একটি বিশেষ ছবির হাত ধরে। সেই ছবিটিই তার ক্যারিয়ারে এক নতুন অধ্যায় খুলে দিয়েছিল। কিন্তু ব্যাপার হলো, এই ছবির প্রধান নারী চরিত্রের প্রস্তাব প্রথমে দেওয়া হয়েছিল টাবুকে।

তবে তখন নতুন পরিচালকের ছবিতে কাজ করতে রাজি হননি তিনি। সেই সময় ‘হেরা ফেরি’র সাফল্যের রেশে টাবু ছিলেন তুঙ্গে, আর সেই কারণেই ঝুঁকি নিতে চাননি বলে মনে করা হয়।

যে ছবির কথা বলা হচ্ছে, সেটি হলো, ‘মুন্না ভাই এমবিবিএস’। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে প্রধান অভিনেত্রীর চরিত্রের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন টাবু। কিন্তু কোনো অজানা কারণে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এরপর সেই চরিত্রে সুযোগ পান অপেক্ষাকৃত নতুন মুখ গ্রেসি সিং।

‘মুন্না ভাই এমবিবিএস’-এ ডা. সুমন ওরফে ‘চিঙ্কি’-র ভূমিকায় গ্রেসি সিং দর্শকদের মন জয় করে নেন। এই তথ্য প্রকাশ্যে এসেছে ছবিতে সার্কিট চরিত্রে অভিনয় করা অভিনেতা আরশাদ ওয়ার্সির মুখে। সম্প্রতি দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক তথ্য জানান।

উল্লেখ্য, সঞ্জয় দত্ত ও টাবু এর আগেও ‘সরহদ পার’সহ একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘মুন্না ভাই এমবিবিএস’ বক্স অফিসে কার্যত ঝড় তোলে। মাত্র ১০ কোটি টাকা বাজেটে তৈরি এই ছবি আয় করেছিল ২৩ কোটি টাকারও বেশি। আজও এই ছবি বলিউডের অল টাইম ব্লকবাস্টার তালিকায় উজ্জ্বল উদাহরণ হয়ে রয়েছে।

জে.এস/

অভিনেত্রী টাবু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250