মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ *** দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী *** থার্ড টার্মিনালের র‌্যাম্প থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত *** ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনাও নিরাপত্তা সংস্থার মাধ্যমে তদন্ত হলে সত্য উদ্ঘাটিত হতো না’ *** মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে তাড়াহুড়া নয়, ঐকমত্য ও প্রস্তুতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান *** আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর *** সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সেবার মান বাড়বে তো? *** বিটিভির লোগো বদলানোর উদ্যোগে বিশিষ্টজনদের আপত্তি *** বরেণ্য শিল্পীদের স্মৃতিমাখা লোগোয় পরিবর্তন আনছে বিটিভি, মুক্তিযুদ্ধের প্রতীক মুছে ফেলার শঙ্কা *** নতুন বেতনকাঠামো: কোন গ্রেডে কত বেতন হচ্ছে

ভারত মহাকাশে নভোচারী পাঠাল ৪১ বছর পর

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৬শে জুন ২০২৫

#

গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (বাঁয়ে) আইএসএসে অ্যাক্সিওম-৪ মিশনের পাইলট হিসেবে কাজ করবেন। ছবি: অ্যাক্সিওম মিশন

দীর্ঘ ৪১ বছর পর ভারত আবারও কোনো নভোচারীকে মহাকাশে পাঠাতে সক্ষম হয়েছে। অ্যাক্সিওম-৪ মিশনের সফল উৎক্ষেপণের পর উল্লসিত ভারতীয়রা এখন নতুন করে মহাকাশ জয়ের স্বপ্ন দেখছেন। এ মিশনে ভারতীয় নভোচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা একটি বহুদেশীয় ক্রুর অংশ হিসেবে মহাকাশ যাত্রা করেছেন। তিনি এখন মহাকাশে পা রাখা দ্বিতীয় ভারতীয়। খবর বিবিসির।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৫শে জুন) আমেরিকার ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় রাত ২টা ৩১ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১০টা ৩১ মিনিট) অ্যাক্সিওম-৪ উৎক্ষেপণ করা হয়। মহাকাশযানটি প্রায় ২৬ ঘণ্টার মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ডক করবে।

এরপরই গ্রুপ ক্যাপ্টেন শুক্লা নাসার এ কক্ষপথের ল্যাবরেটরিতে প্রবেশ করা প্রথম ভারতীয় হিসেবে নতুন ইতিহাস গড়বেন। এর আগে ১৯৮৪ সালে নভোচারী রাকেশ শর্মা রাশিয়ান সয়ুজ মহাকাশযানে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছিলেন।

অ্যাক্সিওম-৪ মিশনটির নেতৃত্ব দিচ্ছেন নাসার সাবেক নভোচারী পেগি হুইটসন। তিনি দুইবার আইএসএসের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মহাকাশে ৬৭৫ দিনের বেশি সময় কাটিয়েছেন। অ্যাক্সিওম স্পেস নামে হিউস্টনভিত্তিক একটি বেসরকারি সংস্থা এ বাণিজ্যিক ফ্লাইটের পরিচালনা করছে, যা নাসা, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) এবং স্পেসএক্সের একটি সম্মিলিত প্রচেষ্টা।

চার সদস্যের এ দলে শুভাংশু শুক্লা ছাড়া রয়েছেন পোল্যান্ডের স্লাওজ উজনাংশি-ভিসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। চার দশকের বেশি সময় পর এ দুই দেশও তাদের নভোচারীদের মহাকাশে পাঠাচ্ছে।

উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যেই গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ভারতের জন্য একটি বার্তা পাঠান। তিনি বলেন, ‘৪১ বছর পর আমরা মহাকাশে ফিরেছি এবং এটি একটি অসাধারণ যাত্রা। এ মুহূর্তে আমরা প্রতি সেকেন্ডে ৭.৫ কিলোমিটার গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করছি। আমার কাঁধে ভারতীয় পতাকা রয়েছে। এটি শুধু আইএসএসের দিকে আমার যাত্রার শুরু নয়, এটি নতুন করে ভারতের মহাকাশযাত্রার সূচনা।’

গ্রুপ ক্যাপ্টেন শুক্লার এ যাত্রা ভারতে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ইসরো জানিয়েছে, আইএসএসে তার অর্জিত অভিজ্ঞতা ভারতের মহাকাশ কর্মসূচিতে ব্যাপক সহায়তা করবে।

৩৯ বছর বয়সী এ নভোচারী গত বছর ভারতের প্রথম মানব মহাকাশ ফ্লাইটের জন্য নির্বাচিত চারজন ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তার মধ্যে ছিলেন, যা ২০২৭ সালে নির্ধারিত হয়েছে। ভারত ২০৩৫ সালের মধ্যে একটি নিজস্ব মহাকাশ স্টেশন স্থাপন এবং ২০৪০ সালের মধ্যে চাঁদে একজন নভোচারী পাঠানোর পরিকল্পনাও ঘোষণা করেছে।

মহাকাশে নভোচারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

🕒 প্রকাশ: ০৩:২৭ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:০৮ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

থার্ড টার্মিনালের র‌্যাম্প থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

🕒 প্রকাশ: ০৩:০২ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

‘স্বরাষ্ট্রমন্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনাও নিরাপত্তা সংস্থার মাধ্যমে তদন্ত হলে সত্য উদ্ঘাটিত হতো না’

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে তাড়াহুড়া নয়, ঐকমত্য ও প্রস্তুতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান

🕒 প্রকাশ: ১০:৫১ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৬

Footer Up 970x250