বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

বিতর্কিত ব্যক্তিকে পটুয়াখালী মেডিকেল কলেজে অধ্যক্ষ নিয়োগ, যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

চিকিৎসায় অবহেলা, প্রশাসনিক অনিয়ম, সরকারি সম্পদের অপব্যবহার ও পেশাগত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আলোচিত চিকিৎসক এ এফ এম আতিকুর রহমানকে পটুয়াখালী মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে সরকারের এ নিয়োগকে কেন্দ্র করে শিক্ষক, চিকিৎসক ও সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এর আগে আতিকুর রহমান পটুয়াখালী মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক ও অঘোষিত ‘উপাধ্যক্ষ’ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। যদিও কলেজের অনুমোদিত জনবলকাঠামোয় উপাধ্যক্ষ নামে কোনো পদ নেই।

এ বিষয়ে জাতীয় একটি গণমাধ্যমে ‘পটুয়াখালী মেডিকেল কলেজ: কলেজে পদ নেই, তবু তিনি ‘‘উপাধ্যক্ষ’’’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ওঠে।

এর আগে, অধ্যক্ষের জন্য বরাদ্দ সরকারি গাড়ি তিনি দীর্ঘদিন ব্যবহার করেছেন এবং অতিরিক্ত জ্বালানি ব্যয়ের অভিযোগও ছিল। এ ছাড়া চিকিৎসাসেবায় অবহেলা, এক ইন্টার্ন নার্সকে শারীরিকভাবে লাঞ্ছিত করার এবং দায়িত্ব পালনকালে ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

নতুন নিয়োগের খবরে কলেজের অনেক শিক্ষক ও কর্মচারী বিস্ময় প্রকাশ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক বলেন, যার বিরুদ্ধে এত অভিযোগ রয়েছে, তাকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও প্রশাসনিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মনিরুল ইসলাম সুজন নামের এক ব্যক্তি লিখেছেন, ‘এই ডা. পটুয়াখালীর সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর কসাই ডাক্তার হিসেবে পটুয়াখালীবাসীর কাছে বেশ পরিচিত। তার বিরুদ্ধে হাজারো মানুষের অভিযোগের কারনে তিনি এবার বিচারের মুখোমুখি না হয়ে পদোন্নতি পেলেন। ধন্যবাদ স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে।’

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমি সংবাদমাধ্যমের রিপোর্টটি দেখেছি, এর আগেই সচিব সাহেব অর্ডারটি করে ফেলেছেন। গতকাল বিষয়টি জানতে পারলে আমি স্থগিত রাখতাম। নুর ভাইয়ের (হাসপাতালের সভাপতি) সঙ্গে একটু আগে কথা হয়েছে, উনি সবকিছু দেখিয়েছেন। আমি এ সপ্তাহে দেশের বাইরে যাচ্ছি, আগামী সপ্তাহে দেশে ফিরে এসে ব্যবস্থা নেব।’

পটুয়াখালী মেডিকেল কলেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250