শুক্রবার, ৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাস ঘোরানোর সময় আগুন দিয়ে পালিয়ে যায় কয়েকজন: পুলিশ *** মালয়েশিয়াগামী কর্মীরা কোন ৫১ মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করবেন, তালিকা প্রকাশ *** সরকারিভাবে বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি: অনলাইনে আবেদন করবেন কীভাবে, যেসব নথিপত্র লাগবে *** জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ, কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল *** আমির হামজার নারীঘটিত বিষয়ে জামায়াত আমির জানতেন: রাশেদ খান *** এমপি আমির হামজার নারীঘটিত ভিডিও-অডিও হাতে এসেছে: রাশেদ খান *** সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ *** জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তিন-চতুর্থাংশ বাংলাদেশ-আফগানিস্তানের মতো দেশে: জাতিসংঘ *** আজ যে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হচ্ছে, তা জিয়াউর রহমানই দেখিয়ে গিয়েছিলেন: এম সাখাওয়াত হোসেন *** শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

জাতীয় সাঁতার প্রতিযোগিতা

৮ বছর আগে করা নিজের রেকর্ড ভাঙ্গলেন রোমানা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৪ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ম্যাক্স গ্রুপ ৩৩তম জাতীয় সাঁতারের প্রথম দিনে চমক দেখিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর নারী সাঁতারু রোমানা আক্তার। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রেকর্ড গড়ে স্বর্ণ জেতা রোমানা রোববার দ্বিতীয় দিনে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে। তিনি স্বর্ণ জিতেছেন ২০১৬ সালে তার করা রেকর্ড টপকেই।

রোমানার দ্বিতীয় রেকর্ড গড়ার দিনে পুলে ঝড় তুলেছেন একই প্রতিষ্ঠানের আরেক সাঁতারু সামিউল ইসলাম রাফি। দুটি জাতীয় রেকর্ড করেছেন তিনি।

মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতার ২য় দিনে সাঁতারে ১০টি ও ডাইভিংয়ের ১টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে সাঁতারে ৩টি জাতীয় রেকর্ড হয়েছে। দুই দিনে মোট ৭টি জাতীয় রেকর্ড হলো জাতীয় সাঁতারে।

আরও পড়ুন: সাফজয়ী মেয়েদের জন্য দেড় কোটি টাকা বোনাস বাফুফের

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ নৌবাহিনী ১৭টি স্বর্ণ, ১৩টি রৌপ্য, ৬টি ব্রোঞ্জ পদক নিয়ে শীর্ষে রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ৪টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ১২টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে ও বিকেএসপি ৩টি ব্রোঞ্জ পদক অর্জন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

এসি/ আই.কে.জে

রোমানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250