শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

জাতীয় নির্বাচন

ডিসেম্বরের ‘টাইমলাইন’ মিস করতে চান না সিইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ‘আগামী ডিসেম্বরকে মাথায় রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের টাইমলাইন ডিসেম্বর, এটা মাথায় রেখে কাজ করছি। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। টাইমলাইন যাতে মিস না করি, সেভাবে প্রস্তুতি নিচ্ছি।’

সোমবার (১০ই মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে সিইসি এ এম এম নাসির উদ্দীন সাংবাদিকদের এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্রদূতের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা হয়নি।’

সিইসি বলেন, ‘ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। আমাদের প্রস্তুতির কথা জানিয়েছি। তাদের কাছে সহায়তা চেয়েছি। প্রার্থীর এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে সহায়তা চেয়েছি। তারা আমাদের হেল্প করতে চান। কী ধরনের সহযোগিতা লাগবে আমাদের, তারা জানতে চেয়েছেন।’

তিনি বলেন, ‘তারা জানতে এসেছিলেন, সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে। আমরা কোন পর্যায়ে আছি, কী ধরনের প্রস্তুতি চলছে—সে বিষয়ে। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের বিষয়ে যুক্তরাজ্য আমাদের সহায়তা করতে চায়।’

এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘বিদেশি পর্যবেক্ষক সম্পর্কে তারা জানতে চেয়েছেন, আমরা জানিয়েছি। আমরা যা কিছু করছি, জানিয়েছি। ভোটার নিবন্ধন ও পার্টির নিবন্ধন বিষয়ে জানিয়েছি। আর বিদেশি পর্যবেক্ষক নিয়োগের কাজ সময়মতো করব।’

এইচ.এস/


সিইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250