বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির *** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা

চলমান ছাত্র আন্দোলনে আজ শহীদ মিনার যেন জনসমুদ্র!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৫ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৪

#

কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্লোগানে স্লোগানে উত্তাল সেখানকার পরিবেশ। জনতার ঢলে তিলধারণের ঠাঁই নেই যেন। বিকেল সাড়ে ৫টা নাগাদ মিছিল নিয়ে হাজির হচ্ছিলেন আন্দোলনকারীরা।

শনিবার (৩রা আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর ১টা থেকে দলে দলে শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আন্দোলনকারীরা শহীদ মিনারে মিছিল নিয়ে এসেছেন। তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্মতা জানিয়ে যোগ দিয়েছেন। তারা শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে ‘বাংলাদেশের জনগণ, নেমে আসুন নেমে পড়ুন’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’-এ রকম নানা স্লোগান দিচ্ছেন।

এ সময় শহীদ মিনারে আসা আন্দোলনকারীদের হাতে ‘গণহত্যার দায়ে খুনিদের বিচার করা হবে’, ‘আমার ভাই কবরে, খুনি কেনো বাইরে’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

শহীদ মিনারে আসা যাত্রাবাড়ীর একটি কলেজের শিক্ষক মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষার্থীদের নয় দফা দাবি মেনে নিলেও সরকার কয়েক দিন পর আবার দমননিপীড়ন শুরু করবে। তাদের একটার পর একটা ভুল সিদ্ধান্তের কারণে এতগুলো মানুষের প্রাণ গেল। তারা ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছেন।’

উল্লেখ্য, সারাদেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে ২রা আগস্ট নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা শনিবার (৩রা আগস্ট) সারাদেশে বিক্ষোভ মিছিল ও পরদিন রোববার (৪ঠা আগস্ট) থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয়।

ওআ/কেবি

শহীদ মিনার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

🕒 প্রকাশ: ০৯:১২ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল

🕒 প্রকাশ: ০৮:৪৪ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন

🕒 প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250