শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির

আজিজুলের নেতৃত্বেই যুব এশিয়া কাপে বাংলাদেশ, চোখ হ্যাটট্রিক শিরোপায়

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সর্বশেষ দুটি ট্রফিই এসেছিল বাংলাদেশের ঘরে। এবার সংযুক্ত আরব আমিরাতে হ্যাটট্রিক শিরোপার খোঁজে যাচ্ছেন যুবারা। এই টুর্নামেন্টের জন্য আজিজুল হাকিমের নেতৃত্বে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

এবারের যুব এশিয়া কাপে দুই গ্রুপে মোট ৮টি দল খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল।

১২ই ডিসেম্বর পর্দা উঠবে এবারের যুব এশিয়া কাপের। পরদিন আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ১৫ই ডিসেম্বর নেপাল এবং ১৭ই ডিসেম্বর শ্রীলঙ্কার যুবাদের মুখোমুখি হবে আজিজুলের দল।

২০২০ সালে যুব বিশ্বকাপ জেতে বাংলাদেশ। ২০২৩ সালে মাহফুজুর রহমানের নেতৃত্বে প্রথমবারের মতো যুব এশিয়া কাপ জেতেন যুবারা। গত বছর আজিজুল হাকিমের নেতৃত্বেই বাংলাদেশ পায় তাদের দ্বিতীয় শিরোপা।

যুব এশিয়া কাপের বাংলাদেশ দল

আজিজুল হাকিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাসীর, শেখ পারভেজ, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, ফরিদ হাসান, কালাম সিদ্দিকী, ইকবাল হোসেন, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম ও মোহাম্মদ সবুজ

স্ট্যান্ডবাই: রাফি উজ জামান, সানজিদ মজুমদার, ফারজান আহমেদ, ফারহান শাহরিয়ার, আবদুর রহিম, দেবাশিস সরকার।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250