রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ছড়াচ্ছে হাম: আতঙ্ক নয়, যেসব তথ্য জানা জরুরি *** গত ৮ বছর হামের টিকা দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী *** টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পেছাল *** সাবেক সেনা কর্মকর্তা মাসুদ–খালেদ ‘আওয়ামী লীগের দোসর ও দুষ্কৃতকারী’: চিফ প্রসিকিউটর *** মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের *** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** দুশ্চিন্তায় ঘুম আসে না আলিয়ার, কিন্তু কেন? *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের

বিক্রি বেড়েছে, হাটে পশুও পর্যাপ্ত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:২৩ অপরাহ্ন, ৫ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটি শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (৫ই জুন) থেকে। ধারণামতোই আজ রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে ক্রেতার ভিড় বাড়তে শুরু করেছে। বেড়েছে বেচাকেনাও। হাট ইজারা-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেল, এবার হাটে পর্যাপ্ত গরু উঠেছে।

আজ দুপুরে রাজধানীর গাবতলী পশুর হাটে গিয়ে দেখা যায়, দলে দলে ক্রেতারা হাটে আসছেন। কারও কারও সঙ্গে পরিবারের নারী ও শিশু সদস্যরাও রয়েছেন। হাটের সামনের রাস্তায় ক্রেতাদের ভিড়ে যানজটও দেখা গেছে।

হাটের ভেতরে গিয়ে দেখা যায়, ক্রেতারা ঘুরে ঘুরে কোরবানির পশু দেখছেন, পছন্দ করছেন। কোনো গরু কিংবা খাসি পছন্দ হলে বিক্রেতার কাছে দাম জানতে চাইছেন, দামাদামি করছেন। বনিবনা হলে কিনে নিচ্ছেন। কেউ কেউ আবার দাম শুনেই এগিয়ে যাচ্ছেন পরের গরু দেখতে।

হাটের হাসিল আদায়ের অস্থায়ী ঘরগুলোর সামনেও ক্রেতা–বিক্রেতাদের ভিড় দেখা যায়। গরু কেনার পর ক্রেতারা ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে হাসিল পরিশোধের জন্য রীতিমতো সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। হাসিল আদায়কারীদেরও ছিল ব্যস্ততা।

গাবতলী হাটের এক নম্বর হাসিল ঘরের সামনে দাঁড়িয়ে হাসিল পরিশোধের অপেক্ষায় ছিলেন মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার বাসিন্দা ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘সকালে বছিলা হাটে গিয়েছিলাম। বেশ কয়েকটি গরু পছন্দও হয়েছিল। কিন্তু দাম বেশি মনে হলো। পরে গাবতলী হাটে এসে দেখি হাটে পর্যাপ্ত গরু রয়েছে। এখানে আসার পর পছন্দের গরু কিনতে খুব বেশি সময় লাগেনি।’ 

তিনি বলেন, ‘এক–দুইটা গরু দেখেছি, দরদাম করে যাচাই করেছি। এরপরই এ গরুটি (নিজের কেনা গরু দেখিয়ে) ২ লাখ ৫ হাজার টাকায় কিনেছি। এমন গরু বছিলা হাটে আড়াই লাখ চাইছে।’

কোরবানির ঈদকে সামনে রেখে বসেছে রাজধানীর যাত্রাবাড়ীসংলগ্ন দনিয়া কলেজ মাঠের অস্থায়ী পশুর হাট। আজ থেকে পুরোদমে শুরু হয়েছে বেচাকেনা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাজধানীর যাত্রাবাড়ীর ‘দনিয়া কলেজ মাঠে’ বসেছে অস্থায়ী কোরবানির পশুর হাটটি। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়ার ‘দনিয়া কলেজ মাঠ’ নামের হাটটি হলেও এটি বিশাল এলাকা নিয়ে গড়ে উঠেছে। ইতিমধ্যেই হাটটি গরু ছাড়াও বিভিন্ন পশুতে ভরপুর হয়ে উঠেছে। তবে ছোট ও মাঝারি আকৃতির গরুর চাহিদা বেশি।

এইচ.এস/


কোরবানির পশুর হাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250