বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানিয়ে জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি *** মানিক পশারীর জানাজা-দাফনে বাধার অভিযোগ তদন্তে জামায়াতের কমিটি *** তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপান প্রধানমন্ত্রীর *** রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন *** মাও সেতুংকে নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন এমবাপ্পে, দুঃখ প্রকাশ লা লিগার *** আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী *** বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা *** ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী *** শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** আওয়ামী লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন: জামায়াত আমির

অতিরিক্ত ডিআইজি হলেন ৪৭ এসপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩১ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

গাজীপুর, রংপুর, কুমিল্লাসহ ১২ জেলার পুলিশ সুপার (এসপি) ও সমমর্যাদার ৪৭ জনকে অতিরিক্ত ডিআইজি (উপ মহাপরিদর্শক) হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

ক্ষমতার পালাবদলে পুলিশের সর্বস্তরে রদবল-পদোন্নতির ধারাবাহিকতায় এবার এই কর্মকর্তাদের পদোন্নতির খবর এসেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয় মঙ্গলবার।

বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়।

পদোন্নতি পাওয়া ৪৭ কর্মকর্তার মধ্যে গাজীপুর, রংপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, ময়মনসিংহ, চট্টগ্রাম, দিনাজপুর, মানিকগঞ্জ, হবিগঞ্জ, ঢাকা ও গাইবান্ধা জেলার পুলিশ সুপার রয়েছেন।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

ওআ/কেবি


এসপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250