বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক মন্ত্রী রেজাউল করিমের ২ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ *** গোপালগঞ্জে আরেক এমপির বাড়িতে আগুন, ভবনে থাকা ক্লিনিকের রোগীদের মধ্যে আতঙ্ক *** আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়ানোর আগেই গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী *** নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের লীগের হামলা, নিহত ২ *** আদালত প্রাঙ্গণে আইনজীবী সোহাগের ওপর হামলা ও গ্রেপ্তার, নিন্দা জানাল পেশাজীবী মানবাধিকার পরিষদ *** মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী *** সিলেটবাসীর জন্য তিন সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী *** ব্যাংকিং খাত দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্ট *** অর্থনীতিতে এখন নিম্নচাপ চলছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

১০০ দিন পর বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে চলছে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এই বছরই অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপও। নারী বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের উৎসাহ খানিকটা বেশি। কারণ এবারের বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। টুর্নামেন্টটি মাঠে গড়াতে আর মাত্র ১০০ দিন বাকি। 

১০০ দিনের কাউন্ট ডাউন উপলক্ষে মঙ্গলবার (২৫শে জুন) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বাংলাদেশের নারী ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন : বাংলাদেশকে হারিয়ে কী বললেন রশিদ খান

এরই মধ্যে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৩রা অক্টোবর শুরু হবে এবারের নারী বিশ্বকাপ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ই অক্টোবর। ১০টি দলের বিশ্বকাপে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে।

‘এ’ গ্রুপে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাছাইপর্বের একটি দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাইপর্ব উতরে আসা এক দল।

আসন্ন বিশ্বকাপে সর্বমোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রস্তুতি ম্যাচের ভেন্যু বিকেএসপি। বিশ্বকাপের মূল ম্যাচগুলো হবে মিরপুর হোম অব ক্রিকেট ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড ২'তে।

এস/ আই.কে.জে/


টি-টোয়েন্টি বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250