বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

বর্ষার পর অনন্ত জলিলও সিনেমা ছেড়ে দেবেন, কারণ...

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৪ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

গার্মেন্টস ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় শুরু করেন অনন্ত জলিল। নিজের প্রযোজিত সিনেমায় নিজেই নায়ক ছিলেন। তাকে নিয়ে সেই অর্থে অন্য কোনো প্রযোজক কোনো সিনেমা বানাননি। সিনেমায় অভিনয় করতে এসে পরিচয় হয় আফিয়া নুসরাত বর্ষার সঙ্গে।

দুজন জুটি হয়ে ১৫ বছরে ১০টির মতো সিনেমায় অভিনয় করেছেন। কয়েক মাস আগে বর্ষা জানান, তিনি আর সিনেমায় অভিনয় করবেন না। হাতে যে দু–একটি সিনেমার কাজ বাকি আছে, সেগুলো শেষ করে সিনেমায় অভিনয় থেকে দূরে সরে যাবেন। এবার ব্যবসায়ী থেকে চিত্রনায়ক বনে যাওয়া অনন্ত জলিলও জানালেন, তিনিও সিনেমায় অভিনয় ছেড়ে দেবেন। সিনেমায় অভিনয় ছাড়ার ব্যাপারে ছেলেদের প্রসঙ্গ এনেছেন।

২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় প্রথম দেখা যায় অনন্ত জলিল ও বর্ষাকে। এরপর তারা দুজন জুটি হয়ে ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘দ্য স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘মোস্ট ওয়েলকাম ২’, ‘দিন দ্য ডে’, ‘কিল হিম’সহ মোট ১০টি সিনেমায় অভিনয় করেছেন। কোনো ছবিতে এই দুজনের অভিনয় মনে দাগ কাটেনি। তবে জলিল–বর্ষা অভিনীত সিনেমাগুলো কোনো না কোনো কারণে বরাবরই আলোচনায় ছিল।

কয়েক মাস আগে চিত্রনায়িকা বর্ষা সংবাদমাধ্যমে সিনেমা ছাড়ার ঘোষণা এভাবেই দিয়েছিলেন, দুই সন্তান বড় হচ্ছে। তারা যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কী ভাববে—এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বর্ষা। এবার তার গার্মেন্টস ব্যবসায়ী স্বামী চলচ্চিত্র প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিলও জানালেন, সিনেমা ছেড়ে দেবেন। গতকাল শনিবার (২৩শে আগস্ট) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে সিনেমা ছাড়ার কথা জানিয়েছেন তিনি।

জে.এস/

অনন্ত জলিল আফিয়া নুসরাত বর্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250