শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম *** মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: পুলিশের অবহেলা তদন্তে কমিটি, প্রতিবেদন দিতে হবে আজই *** হরমুজ খুলে দিতে ইরানের সাত দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ট্রাম্প *** হরমুজ প্রণালি খুলতে ‘নতুন পরিকল্পনায়’ সর্বোচ্চ নেতার সমর্থন: ইরানের প্রেসিডেন্ট *** ‘একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’-এর আত্মপ্রকাশ: একাত্তর-চব্বিশ মুখোমুখি না করার দাবি

ছুটির দিনে পাতে রাখুন সবজি পোলাও

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

কমবেশি সবাই সবজি পোলাও খেতে পছন্দ করেন। এতে বিভিন্ন ধরনের মৌসুমী সবজি ব্যবহৃত হয়। যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। চাইলে ছুটির দিনে পাতে রাখতে পারে সবজি পোলাও। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. সেদ্ধ ডিম

২. আলু

৩. ফুলকপি

৪. গাজর

৫. মটরশুটি

৬. টমেটো

৭. কাঁচা মরিচ

৮. তেল

৯. হলুদ গুঁড়া

১০. আদা বাটা

১১. রসুন বাটা

আরো পড়ুন : গরম নরম ভাতে বাঁধাকপির ভর্তা!

১২.লবণ

১৩. তেজপাতা

১৪. এলাচ

১৫. দারুচিনি

১৬. পেঁয়াজ কুচি

১৭. ঘি

১৮. পোলাও চাল

সব উপকরণ পরিমাণমতো নিতে হবে।

পদ্ধতি

প্রথমে সেদ্ধ ডিমে সামান্য হলুদ গুঁড়া মেখে অল্প তেলে লালচে করে হালকা ভেজে নিন। আলু, ফুলকপি, গাজর কেটে ধুয়ে সামান্য ভাপিয়ে বা আধা সেদ্ধ করে অল্প তেলে হালকা ভেজে নিতে হবে। আলু ও ফুলকপিতে সামান্য হলুদ গুঁড়া মাখিয়ে ভাজলে পোলাও রান্নার পর দেখতে সুন্দর লাগবে। না দিলেও হবে।

মটরশুঁটি ভাজার দরকার নাই। পোলাওতে দিলেই হবে। চাল ১৫-২০ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার চুলায় প্যান বসিয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন। এরপর একে একে এলাচ, দারুচিনি, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা নেড়ে দিয়ে দিন।

এরপর পোলাও চালের সঙ্গে দিতে হবে লবণ। অল্প সময় নেড়ে চাল ভেজে দিয়ে দিন ফুটন্ত গরম পানি। চাল যদি হয় এক কাপ তাহলে পানি হবে তার দ্বিগুণ। মাঝারি আঁচে ঢেকে রান্না করতে হবে ১০-১২মিনিট। পানি শুকিয়ে আসলে নেড়ে দিয়ে দিন আলু, ফুলকপি, গাজর, মটরশুঁটি, টমেটো, কাঁচা মরিচ ও ভেজে রাখা ডিম। পোলাওর পানি শুকিয়ে আসলেই এগুলো দিয়ে দিন।

হালকা হাতে নেড়ে মিশিয়ে চামচ দিয়ে পোলাও চেপে চেপে উপরে ঘি দিয়ে পোলাওর পাতিল চুলায় তাওয়ার উপর দমে রেখে দিন ১৫-২০ মিনিট। ঘি দেওয়ার কারণে পোলাও একদম ঝরঝরে হয়ে যাবে। ঢাকনা সরিয়ে আবারও হালকা হাতে নেড়ে ঢেকে রেখে দিতে হবে ১০-১৫মিনিট। ব্যাস পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে সবজি পোলাও।

এস/ আই.কে.জে


সবজি পোলাও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা

🕒 প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর

🕒 প্রকাশ: ০৯:৫০ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’

🕒 প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250