শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম *** মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: পুলিশের অবহেলা তদন্তে কমিটি, প্রতিবেদন দিতে হবে আজই *** হরমুজ খুলে দিতে ইরানের সাত দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ট্রাম্প *** হরমুজ প্রণালি খুলতে ‘নতুন পরিকল্পনায়’ সর্বোচ্চ নেতার সমর্থন: ইরানের প্রেসিডেন্ট *** ‘একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’-এর আত্মপ্রকাশ: একাত্তর-চব্বিশ মুখোমুখি না করার দাবি

গরম নরম ভাতে বাঁধাকপির ভর্তা!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাজারে এখন দেখা মিলছে বাঁধাকপি। বাঁধাকপি খেতে কমবেশি সবাই পছন্দ করেন। এই সবজির স্বাস্থ্য উপকারিতাও অনেক। বিভিন্ন উপায়ে রান্না করা যায় বাঁধাকপি। তার মধ্যে এই সবজি ভাজিই বেশ জনপ্রিয়। তবে চাইলে বাঁধাকপি দিয়ে তৈরি করতে পারেন ভর্তাও। ভর্তা খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। যারা ভিন্ন ভিন্ন ভর্তার স্বাদ নিতে চান তারা এবার খেতে পারেন বাঁধাকপির ভর্তা। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. বাঁধাকপি

২. লবণ

৩. সরিষার তেল

৪. টমেটো

৫. পেঁয়াজ কুচি

৬. রসুন কুচি ও

৭. ধনেপাতা কুচি

সব উপকরণ পরিমাণমতো নিতে হবে।

আরো পড়ুন : গরম ভাতের সঙ্গে মচমচে কুমড়া পাতার বড়া!

পদ্ধতি

বাঁধাকপি মিহি কুচি করে কেটে ধুয়ে পানি ঝড়িয়ে নিন। কেটে নেওয়া বাঁধাকপিতে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার জন্য পানি দিতে হবে না।

চুলার আঁচ কমিয়ে ঢেকে দিলেই বাঁধাকপি থেকে পানি বের হবে। ওই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। পানি পুরোপুরি শুকিয়ে গেলেই চুলা থেকে নামিয়ে নিন।

এরপর চুলায় প্যান বসিয়ে তাতে অল্প তেল দিয়ে লাল টমেটো ভেজে নিন। সঙ্গে সামান্য লবণ দিয়ে চুলার আঁচ কমিয়ে ঢেকে রান্না করুন।

কিছুক্ষণ পরই টমেটো সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। নেড়ে নেড়ে টমেটোর সবটুকু পানি শুকিয়ে টমেটো ভর্তা হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে।

ঠান্ডা হলে চালনিতে চেলে/হাত দিয়ে ভালো করে চটকিয়ে টমেটোর খোসা ফেলে দিতে হবে। তারপর অল্প তেলে পেঁয়াজ-রসুন কুচি ও শুকনো লাল মরিচ হালকা ভেজে নিন।

প্লেটে ভাজা পেঁয়াজ রসুন মরিচ নিয়ে সঙ্গে লবণ, তেল ও ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মেখে সেদ্ধ বাঁধাকপি ও টমেটো দিয়ে আবারও ভালোভাবে মেখে নিলে তৈরি হয়ে যাবে বাঁধাকপির ভর্তা।

এস/কেবি


বাঁধাকপির ভর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা

🕒 প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর

🕒 প্রকাশ: ০৯:৫০ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’

🕒 প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250