বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি?

ডিএমপির পাঁচ এডিসিকে বদলি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ১৩ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের ভারপ্রাপ্ত ডিসি হিসেবে বদলি করা হয়।

সোমবার (১২ই আগস্ট) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী ইমাম মজুমদার

এতে বলা হয়, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনিকে ডিএমপির লজিস্টিকস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে সদর দফতর ও ডিএমপির প্রশাসন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার প্রত্যুষ কুমার মজুমদারকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খাঁনকে ডিএমপির মিরপুর বিভাগের (ট্রাফিক) উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত) এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদকে ডিএমপির গুলশান বিভাগের (গোয়েন্দা) উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত) হিসেবে বদলি করা হয়েছে।

এই আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। 

এসি/কেবি

ডিএমপি এডিসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250