মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

অবশেষে বিজেপির টিকিট হাতে পেলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩১ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

গত কয়েক বছর ধরে কঙ্গনা যত না পর্দায় ছিলেন, তার চেয়ে বেশি ছিলেন সমাজমাধ্যমে। বলিউডের কে কোথায় কী করেছেন, কী বলছেন সবই প্রায় তার নজরে থাকে। জানার পর যে মুখে কুলুপ আঁটেন কঙ্গনা, তা-ও নয়। সেই বিষয়টি নিয়ে সরব হন তিনি। 

তবে মোদিভক্ত হিসেবে পরিচিত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে এবার পুরস্কার দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির পঞ্চম প্রার্থী তালিকায় চমক হিসেবে নাম রয়েছে তার।  

আরো পড়ুন: আদিত্য চোপড়াকে যে কারণে বিয়ে করেছিলেন রানি

রোববার (২৪শে মার্চ)  রাতে পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ্যে আনে বিজেপি। এতে দেখা যায়, হিমাচলের মান্ডি কেন্দ্র থেকে পদ্মফুলের হয়ে লড়াইয়ের সুযোগ পেয়েছেন কঙ্গনা। 

ভারতীয় গণমাধ্যম অনুযায়ী জানাযায়, গত কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিভিন্ন সাক্ষাৎকারে বিজেপির সমর্থনে কথা বলতে দেখা গেছে কঙ্গনাকে। তখন থেকেই অনেকেই অনুমান করেছিলেন হয়তো রাজনীতিতে পা রাখতে চলেছেন তিনি। অবশেষে সেই জল্পনা সত্যি হল।

সূত্র:টাইমস অব ইন্ডিয়া 

এসি/ আই. কে. জে/


বিজেপি টিকিট কঙ্গনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250