বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান *** ফ্রান্সের আন্দোলনকারীদের স্লোগান যে কারণে ‘বিসমিল্লাহ’ *** রাস্তার পাশে পিঠা, পুরি, পিঁয়াজু, জুসসহ খাবারের ব্যবসা করতেও নিবন্ধন নিতে হবে, আপত্তি ব্যবসায়ীদের

পেটে ক্ষুধা রেখে সংস্কারের কথা কারো ভালো লাগে না: মান্না

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪০ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৪

#

ছবি - সংগৃহীত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সবার আগে ক্ষুধা নিরসনে সরকারের কাজ করা উচিত। কারণ পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা কারো ভালো লাগে না। শনিবার (২৩শে নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর নতুন বাজার এলাকায় দলটির ঢাকা মহানগর উত্তরের জনসভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আজ সবার মুখে দেশ বদলের আকাঙ্খা। মানুষ সংস্কারও চায় এবং ভোটও চায়। বিদেশীরা কেউ ড. ইউনূসকে টাকা ধার দেয়নি। তবে ৮ বিলিয়ন ডলার অনুদান দিয়েছে। শেখ হাসিনা কখনও জনগণের কল্যাণে কাজ করেনি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের ১৮ কোটি মানুষের মধ্যে ৯ কোটি মানুষই দরিদ্র। এর মধ্যে ৬ কোটি মানুষের কোনো আয় নেই। নাগরিক ঐক্য ক্ষমতায় যেতে পারলে প্রতিটি দরিদ্র পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

আই.কে.জে/


সংস্কার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250