শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বঙ্গবন্ধুর ভাষণ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: মাহফুজ আনাম *** এবারও ভিন্ন আবহে এল ঐতিহাসিক ৭ই মার্চ *** বিএনপিকে ‘খুশি’ রেখে মেয়াদ পূর্ণ করতে চান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন *** বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর *** এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ *** ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার *** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে

সামরিক স্থাপনায় আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র, স্বীকার করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৯ পূর্বাহ্ন, ৯ই জুলাই ২০২৫

#

ছবি: এএফপি

নিজেদের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা স্বীকার করেছে দখলদার ইসরায়েল। মঙ্গলবার (৮ই জুলাই) এক ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের কিছু ক্ষেপণাস্ত্র তাদের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে।

নাম গোপন রাখার শর্তে বার্তাসংস্থা রয়টার্সকে এ দখলদার বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ‘খুব কম’ জায়গায় আঘাত হেনেছে। আর যেসব সামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে, সেগুলো সক্রিয় রয়েছে। তবে তিনি হামলার বিস্তারিত কোনো কিছু জানাননি। এছাড়া কোন কোন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র পড়েছে, সেগুলোও জানাননি তিনি।

গত রোববার (৬ই জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম দ টেলিগ্রাফ ওরেগন স্টেট বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্যাটেলাইট ছবির বরাতে জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র দখলদার ইসরায়েলের পাঁচটি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে।

গত ১৩ই জুন রাতে ইরানে প্রথম হামলা চালায় ইসরায়েল। এরপর দুই পক্ষের মধ্যে যুদ্ধ বাধে। যা ১২ দিন স্থায়ী ছিল। ইসরায়েল এতদিন বলে আসছিল, ইরান শুধু বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া তারা বেসামরিকদের হতাহতের তথ্য দিয়েছে শুধু। ইরানের হামলায় কত সেনা নিহত বা আহত এবং সামরিকভাবে তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর কোনো তথ্যই প্রকাশ করেননি দখলদাররা।

ইরানে ইসরায়েলি হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250