সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বরেণ্য শিল্পীদের স্মৃতিমাখা লোগোয় পরিবর্তন আনছে বিটিভি, মুক্তিযুদ্ধের প্রতীক মুছে ফেলার শঙ্কা *** নতুন বেতনকাঠামো: কোন গ্রেডে কত বেতন হচ্ছে *** শি-পুতিনের সঙ্গে একই বৈঠকে মোদি-শাহবাজ-পেজেশকিয়ান, বদলে যাচ্ছে কী ইউরেশিয়ার কূটনৈতিক সমীকরণ *** ধর্মীয়-সামাজিক সংঘাতে যে বছর শীর্ষে ছিল বাংলাদেশ: পিউ রিসার্চ *** মন্ত্রিসভায় নবম পে স্কেল অনুমোদন *** নতুন বেতনকাঠামো মন্ত্রিসভায় অনুমোদন, গ্রেডভেদে বাড়বে ১০০–১৪২ শতাংশ *** রিয়ালের তিন তারকার রসায়ন নিয়ে যা বললেন মরিনহো *** রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্টে মাদকের উপস্থিতি মেলেনি *** ডেঙ্গুতে এ বছর মৃত্যু ১০০ ছুঁই ছুঁই, আগস্টেই ৪৩ *** ইসলামকে ‘অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বললেন কর্ণাটকের মন্ত্রী, পদত্যাগ দাবি বিজেপির

কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক?

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৬

#

ছবি: ফেসবুক থেকে নেওয়া

শেষ পর্যন্ত ব্যবসা বন্ধ করে বিদেশে চলে যাচ্ছেন ‘নবীন পাঞ্জাবি’র ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাসান নবীন। আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাতে তিনি নিজেই ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে এনামুল হাসান নবীন লিখেছেন, “সিংহের মতো বাঁচতে চাই। কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরব, ইনশাআল্লাহ।”

এর আগে, একই দিন বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তাদের পণ্যের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। পাঞ্জাবি ৪ হাজার ৫০০ টাকার নিচে এবং পাজামা ১ হাজার ৫০০ টাকার নিচে বিক্রি করা যাবে না—এমন চাপ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বাজার নিয়ন্ত্রণ করছে।

তিনি বলেন, তাদের লক্ষ্য গ্রাহকের কাছে ন্যায্যমূল্যে পণ্য পৌঁছে দেওয়া। কিন্তু এ কারণে তারা বাধার মুখে পড়ছেন। পরিস্থিতি অব্যাহত থাকলে ব্যবসা বন্ধ করে বিদেশে চলে যাওয়ার কথাও তিনি আগেই জানিয়েছিলেন।

এনামুল হাসান আরও অভিযোগ করেন, তাকে ফোন করে ভয় দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে—ভিডিও মুছে না ফেললে তাদের সব শোরুম বন্ধ করে দেওয়া হবে। তবে তার দাবি, তারা কোনো ভিডিও তৈরি করেননি; একজন গ্রাহক ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করেছেন, সেখান থেকেই বিষয়টি ছড়িয়ে পড়ে।

তিনি জানান, তাদের প্রতিষ্ঠানের আয়-ব্যয় থেকে প্রাপ্ত অর্থ গরিব, দুঃখী ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়। পাশাপাশি তারা কম মূল্যে পণ্য বিক্রি করে থাকেন। তাদের প্রতিষ্ঠানে প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের ব্যক্তি ও পুনর্বাসিত মানুষ কাজ করছেন বলেও জানান তিনি।

এছাড়া তিনি অভিযোগ করেন, সরকার তাদের মতো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহযোগিতা করে না; বরং বড় ব্যবসায়ীরা বেশি সুবিধা পেয়ে থাকেন। সিন্ডিকেটের চাপ ও হয়রানির কারণেই তিনি ব্যবসা বন্ধ করে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, ঈদুল ফিতরের আগে ২০ মার্চ কম দামে পাঞ্জাবি বিক্রি করাকে কেন্দ্র করে রাজধানীর মগবাজারে ‘নবীন ফ্যাশন’-এর একটি দোকান জোরপূর্বক বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। স্থানীয় ব্যবসায়ীরা পুলিশের সহায়তায় এ পদক্ষেপ নেয় বলে দাবি করা হয়েছে।

নবীন পাঞ্জাবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250