শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

ধাক্কা খেল ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের আগে তিন মাস সময়ও বাকি নেই। প্রিয় দলের ম্যাচ দেখতে ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দলগুলোও প্রস্তুত হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ জন্য। এই সময়ে ধাক্কা খেল ব্রাজিল-আর্জেন্টিনা।

ফ্রান্স-ক্রোয়েশিয়ার বিপক্ষে এ মাসের শেষের দিকে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। যার মধ্যে পরশু বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ব্রাজিল-ফ্রান্স ম্যাচ। ঠিক এমন সময়ই দুঃসংবাদ দিল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। দলটির ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহিস ছিটকে গেছেন প্রীতি ম্যাচের দল থেকে।

এক বিবৃতিতে সিবিএফ বলেছে, ‘রোববার রাতে কারাবাও কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ডান হাঁটুতে মারাত্মক চোট পান মাগালহিস। স্ক্যান করে বোঝা গেছে, খেলার মতো অবস্থাতে নেই তিনি।’

ব্রাজিলের ঠিক পরের দিনই মাঠে নামবে আর্জেন্টিনা। শনিবার বাংলাদেশ সময় ভোর পাঁচটা ৩০ মিনিটে শুরু হবে আর্জেন্টিনা-মৌরিতানিয়া প্রীতি ম্যাচ। এই সময়ে দুঃসংবাদ পেল আর্জেন্টিনাও। মৌরিতানিয়া-জাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচের দল থেকে ছিটকে গেছেন দুই ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল ও লিওনার্দো বালের্দি। ৩১ মার্চ জাম্বিয়ার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা।

ক্লাব ফুটবলে রিভার প্লেটের হয়ে খেলেন মন্তিয়েল। পরশু রাতে ইস্তুদিয়েন্তেসের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মন্তিয়েল। আরেক ডিফেন্ডার বালের্দির পরিবর্তে লুকাস মার্তিনেজ কুয়ার্তাকে নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ক্লাব ফুটবলে কুয়ার্তা খেলেন রিভার প্লেটের হয়ে। আর্জেন্টিনা বদলি খেলোয়াড় নিলেও ব্রাজিল নতুন কাউকে নেবে না বলে জানিয়ে দিয়েছে।

ফ্রান্সের পর ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ১ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ৬টায় অরল্যান্ডোতে মাঠে গড়াবে ব্রাজিল-ক্রোয়েশিয়া প্রীতি ম্যাচ।এবারের ফুটবল বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। ১৩ জুন নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি। ২০ জুন ফিলাডেলফিয়ায় হবে ব্রাজিল-হাইতি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ২৪ জুন মায়ামির হার্ডরক স্টেডিয়ামে হবে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ। আর আর্জেন্টিনা এবার খেলতে নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে।

মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে আগামী ১১ জুন বিশ্বকাপ শুরু হবে। আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হবে ১৬ জুন; প্রতিপক্ষ আলজেরিয়া। গ্রুপ ‘জে’-তে তাদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

জে.এস/

ব্রাজিল-আর্জেন্টিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250