মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

কমপ্লিট শাটডাউন তুলে নিতে চিকিৎসকদের স্বাস্থ্য উপদেষ্টার অনুরোধ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৪

#

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম- ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। একই সঙ্গে সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগেও একটি তদন্ত কমিটি করা হয়েছে।

রোববার (১লা সেপ্টেম্বর) সচিবালয়ে এ তথ্য জানান উপদেষ্টা। এ সময় তিনি চিকিৎসকদের ডাকা শাটডাউন তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের স্বজনদের হামলার পরিপ্রেক্ষিতে আজ দুপুরে সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেন চিকিৎসকরা।

দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, যারা অভিযোগ করেছেন চিকিৎসা ঠিকমতো হয়নি তাদের জন্য একটা তদন্ত কমিটি করেছি। যারা ডাক্তারদের গায়ে হাত তুলেছে, সেটা দেখার জন্য আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শাটডাউন তুলে নিতে চিকিৎসকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা শাটডাউন তুলে নেন। মানুষের সেবা করার জন্য এসেছেন। নিজেকে তো অনেক উজাড় করে দিয়েছেন। আবারও উজাড় করে দেন।’

ওআ/ আই.কে.জে/

কমপ্লিট শাটডাউন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250