শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১২ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে তুমুল সমালোচিত কিউরেটর গামিনি ডি সিলভার বিদায়ঘণ্টা বেজে গেছে ক’দিন আগে। বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হয়ে বিসিবিতে এসেছেন টনি হেমিং। গত পরশু মঙ্গলবার (১২ই আগস্ট) মিরপুরে এসে ঘুরে ঘুরে উইকেটগুলো দেখেন হেমিং। উইকেটের পাশে পুঁইশাকের বাগান দেখে হতভম্ব হয়ে যান তিনি।

বিষয়টি নিয়ে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘গ্রাউন্ডসে এখন এত কাজ হচ্ছে, গামিনির (ডি সিলভার) ব্যাপারে এত দিন কোনো সিদ্ধান্ত হয়নি। এখন (উইকেটের পাশে) পুঁইশাক বের হচ্ছে! এসব এত বছরে বের হয়নি কেন? সব এক এক করে ধরা হচ্ছে।’ তিনি আরও যোগ করেন, ‘গ্রাউন্ডসের কথা যদি বলি, ইনডোরগুলো রেডি হয়ে যাচ্ছে। প্রতিটি বিভাগে কাজ হচ্ছে। একটা বায়োমেকানিকস ল্যাব করার চেষ্টা চলছে।’

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার সায়মন টফেল পেয়েছেন পাঁচবার। সেই টফেল এবার আসছেন বিসিবিতে। আইসিসির বর্ষসেরা এই আম্পায়ারের সঙ্গে বিসিবির চুক্তি পুরোপুরি সম্পন্ন হয়েছে কিনা, সেই প্রসঙ্গে বুলবুল বলেন, ‘তার (সায়মন টফেল) চুক্তির ব্যাপারে কিছু প্রশ্ন করেছিলাম, আমাদের কী আছে, কী নেই। তাকে আমরা কী কাজে লাগাতে পারি। আর আমাদের এই বিনিয়োগে কী লাভ হবে। দিন, মাসের হিসাব করে তাকে আমরা একটা ভালো ডিসকাউন্টে রাজি করিয়েছি। এটা খুব দরকার ছিল।’

বছরের পর বছর ধরে চলা বিসিবির নানা অনিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন বুলবুল। বিসিবির সভাপতি বলেন, ‘এত বছরে একটা বোর্ডের ঠিকঠাক অর্গানোগ্রামে চলেনি, সেটি নিয়ে আপনারা কেউ কি প্রশ্ন তুলেছেন? শুধু জিজ্ঞেস করছি। আগের একজন সভাপতি মিরপুর থেকে বিকেএসপি কিংবা ফতুল্লায় গেলেও হেলিকপ্টারে গেছেন, ঢাকা থেকে চট্টগ্রাম কিংবা সিলেটে গেলে পুরো বিমান ভাড়া করা হয়েছে। তখন এসব নিয়ে আপনারা প্রশ্ন করেননি কেন? আমার পেছনেও বিসিবির খরচ হচ্ছে। সবাইকে নিয়ে অফিসে চা খেলাম, লাঞ্চ করলাম—এসবে যতটুকু খরচ হয়, হচ্ছে। তবে আমার জন্য বিসিবিতে কোনো স্পেশাল চা তৈরি হয় না। সবার জন্য যা, আমার জন্যও তা।’

বিসিবি আমিনুল ইসলাম বুলবুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250