শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হুতিদের ড্রোন হামলা, গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন বন্ধ করল সৌদি আরব *** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার

'রাস্তায় মানুষ বলছে, আপনারা আরও পাঁচ বছর থাকেন'

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৪ পূর্বাহ্ন, ১১ই এপ্রিল ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছেন, সাধারণ মানুষের মতে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, 'ওই রাস্তা থেকে আমারে বলতেছিল, আপনারা আরো পাঁচ বছর ক্ষমতায় থাকেন।'

বৃহস্পতিবার (১০ই এপ্রিল) সুনামগঞ্জ সফরকালে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। খবর বিবিসির।

এর আগে সিলেট বিমানবন্দর থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'ভবিষ্যতে আর কোনো সংঘবদ্ধ মব সহ্য করা হবে না। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

বিভিন্ন কারণে পুলিশের যানবাহনসহ আনুষঙ্গিক সুবিধাদির কিছুটা ঘাটতি থাকায় অনেক সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয় বলে এ সময় উল্লেখ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

'আপনারা জানেন, ৫ই অগাস্ট পুলিশের অনেক থানা ও গাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হয়েছে। আর আমরা এখনো তাদেরকে নতুন গাড়ি দিতে পারিনি। তবে বিভিন্ন জায়গা থেকে পুরনো গাড়ি সংগ্রহ এবং কিছু নতুন গাড়ি ক্রয়ের মাধ্যমে সে ঘাটতি পূরণের চেষ্টা চলছে'- যোগ করেন তিনি।

এইচ.এস/

জাহাঙ্গীর আলম চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250